কাশ্মীরে জঙ্গি হামলার সাক্ষী হুগলির পরিবার, আতঙ্কে নির্বাক শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: কাশ্মীরে ফের জঙ্গি হামলার রক্তচক্ষু। প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন হিন্দু পর্যটক কিভাবে। এই ভয়াবহ ঘটনার সরাসরি সাক্ষী হুগলির ব্যান্ডেল(Bandel) টায়ার বাগানের বাসিন্দা চঞ্চল দে(Chanchal Dey) ও তাঁর পরিবার। বেড়াতে গিয়ে সন্ত্রাসের কবলে পড়েছেন তিনি, তাঁর স্ত্রী এবং ছোট পুত্র। চোখের সামনে জঙ্গিদের গুলি চালাতে দেখেছে ছোট্ট শিশুটি। তারপর থেকে সে আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গিয়েছে।শিশুটির বাবা চঞ্চলবাবু জানান, আচমকাগুলির শব্দ ও হাহাকার। চোখের সামনে মৃত্যু, আতঙ্ক আর চরম বিশৃঙ্খলা। সেই দৃশ্যের মানসিক আঘাতে তাঁদের পুত্র শিশুটি সম্পূর্ণভাবে চুপ করে গিয়েছে। কথা বলা বন্ধ করে দিয়েছে সে।বর্তমানে পরিবারটি কাশ্মীরেই আটকে পড়েছে। নিরাপত্তা ও মানসিক চিকিৎসার জন্য প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বাসিন্দারাও। দ্রুত উদ্ধার এবং পর্যাপ্ত সাহায্যের আহ্বান জানিয়েছেন সকলে। বুধবার হুগলির ওই এলাকায় প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখা যায় বাড়িতে থাকা পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি তারাও রীতিমত চিন্তিত। প্রত্যেকেই এই পরিবার দ্রুত সুস্থভাবে বাড়ি ফিরে আসুক সেই আশায় বুক বেঁধে আছে। ছোট শিশুটি বাকরুদ্ধ হয়ে যাওয়ার ঘটনায় এলাকার প্রতিবেশীরাও রীতিমতো মর্মাহত। তবে এই পরিবারটি প্রাণে বেঁচে যাওয়ায় সকলে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন।এদিকে,পহেলগাঁও জঙ্গি হামলায় সন্দেহভাজন জঙ্গিদের ছবি প্রকাশ করল ভারত সরকার।

বুধবার জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ)(NIA) তরফে যে তিনজনের ছবি প্রকাশ করা হয়েছে, তাতে একজনের পিঠে ছোট একটা ব্যাগ দেখা গিয়েছে। অপর একজনের মুখে দেখা গিয়েছে চাপদাড়ি। তৃতীয় যে সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে, সে বাকি দু’জনের তুলনায় কিছুটা শীর্ণকায় ছিল। আর সেই সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা