‘সব ছিন লে, বাস মেরে পাপা নেহি’, পাক রেঞ্জার্সের কাছে কাতর আর্জি ছোট্ট আরবের

Share:

নিজস্ব প্রতিনিধি, রিষড়া: টানা পাঁচদিন হয়ে গেল এখনও ছাড়া পেল না পূর্ণম কুমার সাউ। এখনও পাকিস্তানেই আটক রয়েছেন তিনি। ইতিমধ্যেই সামনে এসেছে জওয়ানের চোখ বাঁধা ছবি। এখন সে কেমন রয়েছে কেউ জানে না সে খবর। বাবার জন্য মন কাঁদছে পূর্ণমের ছোট্ট ছেলের।

খবর পাওয়া গিয়েছিল, বৃহস্পতিবার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে পাকিস্তানি রেঞ্জার্সরা আটক করে। তাঁকে ফেরানোর জন্য বহু দফায় বৈঠক করা হয়েছে। তবুও সমস্ত চেষ্টা বিফলে গিয়েছে। এখনও কোনও খোঁজই পাওয়া যায়নি তাঁর। আজ অর্থাৎ সোমবার বিএসএফ জাওয়ানের স্ত্রী তাঁর খবর নেওয়ার জন্য পাঠানকোটের উদ্দ্যেশে রওনা দিয়েছে। পূর্ণমের স্ত্রীয়ের চান তাঁর স্বামী কী খাচ্ছে, কোথায় থাকছে, কেমন রয়েছেন একটুকু জানলেই হবে। সারাক্ষণ চিন্তায় রয়েছে জাওয়ানের পরিবার।

সোমবার সকালে পূর্ণমের রিষড়ার বাড়ির সামনে তাঁর ছেলে ছোট্ট আরবকে প্রশ্ন করতেই সে বলে, “পাকিস্তান আমার বাবাকে ছেড়ে দিক। আর কিছু চাই না। বাবাকে যে অবস্থায় বাবা গিয়েছে, সেই অবস্থাতেই ফিরে আসুক। বাবাকে খুব ভালবাসি।”

ছোট থেকে দেখছে বাবা কাজের জন্য বাইরেই থাকে। কিন্তু বাড়ি ফিরলে তাঁর পছন্দের খেলনা আনবেই আনবে। সেই প্রসঙ্গেই আরবের আর্জি, ‘সব ছিনিয়ে নিক, কিন্তু বাবাকে না।’

আরব তার মায়ের সঙ্গে পাঠানকোট যাওয়ার তৈরি হয়ে বসে ছিল। তাকে জিজ্ঞাসা করতেই বলল, “বাবাকে আনতে যাচ্ছি।” অল্প বয়সেই বাড়ির পরিস্থিতি দেখেই বুঝে নিয়েছে তাঁর পরিবারে কিছু খারাপ ঘটেছে। তাই মাকে জিজ্ঞাসা করেছিলে ওই খুদে। তার মা তাকে জানায় পূর্ণমকে পাকিস্তানে বন্দি করে রাখা হয়েছে।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়