বৌদির সঙ্গে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে অ্যাসিড খাইয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: পুরাতন মালদা থানার ভেস্টপাড়া এলাকায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা সামনে এল। অভিযোগ, বৌদির সঙ্গে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে অ্যাসিড খাইয়ে খুন করল স্বামী। মৃত গৃহবধূর নাম সুচিত্রা চৌধুরী(Suchitra Chowdhury) (বয়স আনুমানিক ৩০)।সুচিত্রার পরিবার সূত্রে জানা গেছে, সাত বছর আগে তার বিয়ে হয় কালু চৌধুরীর সঙ্গে। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা টানাপোড়েন চলছিল। অভিযোগ, গত এক বছর ধরে কালু চৌধুরী(Kalu Chowdhury) নিজের বৌদির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এই বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন সুচিত্রা। এর পর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

অভিযোগ, রবিবার রাতে সুচিত্রাকে জোর করে অ্যাসিড খাওয়ানো হয়, যার ফলে তার মৃত্যু হয়। সোমবার সুচিত্রার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুরাতন মালদা থানার(Old Malda P.S.) পুলিশ। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে। এলাকায় নেমেছে চাঞ্চল্যের ঢেউ।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা। এলাকায় উত্তেজনা রয়েছে।

মৃত গৃহবধূর পরিবার পলাতক স্বামীর কঠোর শাস্তি দাবী করেছে।পুলিশ মৃত গৃহবধূর বাপের বাড়ির পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে। যার বিরুদ্ধে অভিযোগ অবৈধ সম্পর্ক থাকার সেই পলাতক কালু চৌধুরীর বৌদিকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। পলাতক কালু চৌধুরীর মোবাইল ফোনে আঁড়ি পেতেছে পুলিশ। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪