দেশের সবচেয়ে সস্তা বাইকের দাম ১,১০০ টাকা বাড়ল, কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীর্ষস্থানীয় মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা Hero MotoCorp সম্প্রতি তাদের সবচেয়ে সস্তা বাইক Hero HF 100-কে  OBD-2B নর্ম অনুযায়ী আপডেট করেছে। নতুন আপডেটের ফলে বাইকটির দাম ১১০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬০,১১৮ টাকা (এক্স-শোরুম)। যদিও বর্তমানে অত্যন্ত মূল্যবৃদ্ধির বাজারে এটি যথেষ্টই কম মূল্য বৃদ্ধি, তবে এটি বাইকটির প্রযুক্তিগত মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

OBD-2B (On-Board Diagnostics) একটি এমিশন নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা বাইকের ইঞ্জিন ও নির্গমন সংক্রান্ত ত্রুটি নির্ণয় করতে সাহায্য করে। ভারত সরকারের BS6 ফেজ-2 নীতিমালার আওতায় এই প্রযুক্তি এখন বাধ্যতামূলক, ফলে Hero HF 100 এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।

তবে প্রযুক্তিগত আপডেট ছাড়া বাইকটিতে তেমন কোনও পরিবর্তন আসেনি। আগের মতোই বাইকটি ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন দ্বারা চালিত, যা ৮.০২ হর্সপাওয়ার ও ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটিই Hero-এর অন্য জনপ্রিয় মডেল যেমন Passion Plus এবং Splendor Plus-এ ব্যবহৃত হয়। গিয়ারবক্সও অপরিবর্তিত – ৪-স্পিড ইউনিট।

সংস্থা সূত্রে জানা গেছে, বাইকের রংয়ের ক্ষেত্রেও কোনও নতুন সংযোজন হয়নি। আগের মতোই এটি দুটি রংয়ে পাওয়া যাচ্ছে – নীল গ্রাফিক্স সহ কালো এবং লাল গ্রাফিক্স সহ কালো। এই দুই ভ্যারিয়েন্টই সাধারণত বাইকপ্রেমীদের মধ্যে জনপ্রিয়।

Hero HF 100 মূলত সাশ্রয়ী মূল্যের সেগমেন্টে টার্গেট করা হয়েছে, বিশেষত যাঁরা কম খরচে দৈনন্দিন যাতায়াতের জন্য নির্ভরযোগ্য একটি বাইক খুঁজছেন। Passion Plus ও Splendor Plus-এর তুলনায় এর দাম এখনও কম, যদিও ওই দুটি মডেলেও OBD-2B আপডেটের কারণে যথাক্রমে ১,৭৫০ টাকা করে দাম বেড়েছে।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?