দলের নির্দেশ না মানায় যুব নেতাকে বহিস্কার করে বার্তা দিলেন সায়নী

তৃণমূল কংগ্রেসে কোনওরকম বিদ্রোহ বরদাস্ত করা হবে না। শিলিগুড়ি পুরোভোটে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীদের বহিষ্কার করে এমনই ইঙ্গিত দিলেন রাজ্য তথা জেলা নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসে কোনওরকম বিদ্রোহ বরদাস্ত করা হবে না।
শিলিগুড়ি পুরোভোটে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীদের বহিষ্কার করে এমনই ইঙ্গিত দিলেন রাজ্য তথা জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কলকাতা পুরসভার ভোটের আগেই জানিয়ে দিয়েছিল দলে থেকে যারা বিদ্রোহ করছেন তাদের বরদাস্ত করা হবে না। দলে থেকেও নির্দেশ না মেনে যারা প্রার্থী হয়েছিলেন এমন দুই ব্যক্তিকে বহিস্কার করে ঘাসফুল শিবির।

এবার সেইধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলশিলিগুড়ি জেলা তৃণমূলের ক্ষেত্রেও। শিলিগুড়ি পুর নির্বাচনের দিন ঘোষণার পর স্বয়ং তৃণমূল কংগ্রেসের দলনেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করেন। প্রার্থী তালিকায় অনেক তৃণমূল কর্মী নিজেদের নাম দেখতে না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কয়েকজন আবার নির্দল হিসেবে পুরভোটে মননোয়ন দাখিল করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ সরকার। গত ৬ তারিখে শিলিগুড়ি পুরোভোটের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু বিদ্রোহী নির্দল প্রার্থীরা তাদের মননোয়ন প্রত্যাহার করেন নি।

তাই কঠোর পদক্ষেপ নিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। দলের বিরুদ্ধে গিয়ে যারা প্রার্থী হয়েছেন তাদের অনির্দিষ্ট কালের জন্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হল। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান বিকাশ সরকারকে সমস্ত রকম পদ এবং দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইভাবে শিলিগুড়ির জেলা সভাপতি পাপিয়া ঘোষ ৩৯ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী রীনা দাস, ৪৬ নং ওয়ার্ডের মল্লিকা দেবনাথ, ১ নং ওয়ার্ডের মাসুম সহ আরও বেশ কয়েকজন দল থেকে বহিষ্কারের কথা জানায় শিলিগুড়ির তৃণমূল নেতৃত্ব।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২