উচ্চ মাধ্যমিকের সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, অসফলদেরও চেষ্টা চালানোর পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  উচ্চ মাধ্যমিকের সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, তাঁদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা! আশা করি তোমরা ভবিষ্যতে আরো সাফল্য পাবে – দেশ ও দশের মুখ আরো উজ্জ্বল করবে। এদিনটি তাঁদের জীবনের এই বিশেষ দিন।

সফল পড়ুয়াদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ তাঁরা তোমাদের পাশে ছিলেন বলেই আজ তাঁরা এত ভালো ফল করতে পেরেছে।

শুধু সফল পরীক্ষার্থীরাই নয়, যারা ভালো ফল করতে পারেননি তাঁদেরও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি তাঁদের বলেছেন, যারা হয়তো আশানুরূপ ফল করতে পারেন নি, তাঁদের মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, চেষ্টা চালিয়ে যাও। দেখবে পরের বার ঠিক ভালো হবে। তাঁদের সবাইকে অনেক আশীর্বাদ আর ভালোবাসা। সবাইকে খুব ভালো থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় এবার জায়গা করেছেন ৭২ জন। তারমধ্যে বেশিরভাগই হুগলি জেলায়। চলতি বছরের উচ্চ মাধ্যমিক ৩ মার্চ থেকে শুরু হয়েছিল। শেষ হয়েছে ১৭ মার্চ। এবারের উচ্চমাধ্যমিকে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, তৃতীয়স্থানে কলকাতা। এবারের উচ্চ মাধ্যমিকে বিভাগ ভিত্তিক পাশের হারে এগিয়ে বিজ্ঞান বিভাগে। এই বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশ করেছেন ৯৭.৫২ শতাংশ ও কলা বিভাগে পাশ করেছেন ৮৮.২৫ শতাংশ।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়