পাক অভিনেতা ফাওয়াদ খানের পাশে দাঁড়ানো প্রকাশ রাজ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কী বললেন?

কিন্তু আজ ভারতীয় সেনাদের দুঃসাহসিক অভিযানের পর কী একই কথা বলবেন তিনি? এখনও কী পাক অভিনেতাদের সমর্থন করবেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। যাতে খতম হয়েছে পাক সন্ত্রাসীগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১৪ সদস্য। আজ সকালেও ১০ জন পাক সেনাকে হত্যা করেছে ভারতীয় সেনা। মঙ্গলবার (৭ মে) গভীর রাতে পাকিস্তানের উপর আত্মঘাতী হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই অভিযানের নামকরণ দেওয়া হয়েছে, ‘অপারেশন সিঁদুর’। শত্রুদেশের উপর এই হামলায় খুশি গোটা দেশ।

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় ভারত। নিষিদ্ধ করা হয় পাক তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তখন ভারত সরকারের এই সিদ্ধান্তে বিরোধিতা করেছিলেন প্রবীণ অভিনেতা প্রকাশ রাজ। তাঁদের সমর্থনে আওয়াজ তুলেছিলেন তিনি। যদিও বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান প্রকাশ রাজ। কিন্তু আজ ভারতীয় সেনাদের দুঃসাহসিক অভিযানের পর কী একই কথা বলবেন তিনি? এখনও কী পাক অভিনেতাদের সমর্থন করবেন তিনি?

ভারতে যখন ফাওয়াদ খানের ছবি নিষিদ্ধ করার দাবি উঠেছিল, তখন প্রকাশ রাজ এটিকে ভুয়ো বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি কোনও ছবি নিষিদ্ধ করার পক্ষে নই, তা সে ডানপন্থী হোক বা প্রচারমূলক ছবি। জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন। মানুষের অধিকার আছে। পর্নোগ্রাফি বা শিশু নির্যাতন সংক্রান্ত সিনেমা না হলে আপনি তা নিষিদ্ধ করতে পারবেন না।’ অতএব পাক অভিনেতাদের নিষিদ্ধ করার পক্ষে ছিলেন না তিনি। কিন্তু আজ প্রকাশ রাজ ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুরের’ প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি প্রতিরক্ষা মন্ত্রকের সংবাদ সম্মেলনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীকে স্যালুট। ভারত কখনই সন্ত্রাসবাদ সহ্য করবে না।’ প্রকাশ রাজের এই পোস্টটি খুব ভাইরাল হচ্ছে। প্রকাশ রাজের পোস্টে মানুষ প্রচুর মন্তব্য করছে। একজন লিখেছেন- জয় হিন্দ। অন্যজন লিখলেন – জয় হিন্দ, জয় হিন্দের সেনাবাহিনী। একজন লিখেছেন- ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট। এদিকে পাকিস্তানের উপর ভারতীয় বিমান হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের তারকারা। তাতে চরম কটাক্ষের শিকার হচ্ছেন পাক তারকারা।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান