চলতি মাসেই সাংগঠনিক রদবদল তৃণমূলে, পদ হারানোর আশঙ্কায় কাঁপছেন অনেক নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনা আসন্ন। ’২৬-এ রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে ঘুঁটি সাজাচ্ছে সব রাজনৈতিক দল। বসে নেই বাংলার শাসক শিবির। মে মাসেই তৃণমূলে সাংগঠনিক রদবদলের ইঙ্গিত মিলছে। এর আগে বেশ কয়েকবার সাংগঠনিক রদবদলের কথা উঠলেও বার বার পিছিয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বার বলেছেন, সঠিক সময়ে রদবদল হবে দলে। তবে এই রদবদল করা হবে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে।

জানা গিয়েছে, তৃণমূলে বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে একাধিক নেতা রয়েছেন। তাঁদের সূত্রেই জানা গিয়েছে, মে মাসেই হতে পারে এই রদবদল। কারণ বিধানসভার নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আসন্ন নির্বাচনে কীভাবে এগোতে হবে, কীভাবে কোথায় কোথায় কাজ হবে, সবটাই ঠিক করতে হবে।

এক নেতার কথায়, ১০ মে-র মধ্যেই একপ্রস্ত রদবদল হওয়ার সম্ভবনা ছিল। কিন্তু মঙ্গলবার অপারেশন সিঁদুর শুরু হওয়ায় ওই পরিকল্পনা কিছুটা হলেও পিছিয়ে যেতে পারে।

দলীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের সফর শেষ করে দলনেত্রী ফিরে আসার পরেই রদবদল ঘোষণার সম্ভবনা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে এই বিষয়টি একটু পিছলেও মে মাসেই রদবদলের ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি।

গত বছরের ২১-র মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, লোকসভা নির্বাচনের ফলাফলের পাশাপাশি একাধিক বিষয়ের ওপর নজর রেখে সংগঠনের বিভিন্ন স্তরে রদবদল হবে। সেই খসড়া প্রস্তাব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই জমা দিয়ে দিয়েছেন তিনি। শেষকথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি জেলার সংগঠন বিচার করে দেখা হচ্ছে, সংগঠনে কোথায় ফাঁক রয়েছে। বিধানসভার কোন কোন বুথে সাংগঠনিক দুর্বলতা রয়েছে।

সংগঠনের প্রতিটি স্তরের নেতার পারফরম্যান্স নিয়ে হোমওয়ার্ক করেছেন বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিধায়করা নিজের এলাকায় শাখা সংগঠন থেকে মূল সংগঠনের কোথায় বদলের দরকার তা নিয়ে একটা খসড়া তালিকা দলীয় নেতৃত্বের কাছে জমা দিয়েছিলেন।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?