দীর্ঘ আট মাস বন্ধ পোস্ট অফিসের অনলাইন পরিষেবা, তীব্র গরমে নাজেহাল গ্রাহকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পশ্চিমবঙ্গের সব থেকে প্রথম পোস্ট অফিস হল পূর্ব মেদিনীপুরের খেজুরি। আর তার ঠিক পরেই যার নাম আসে সেটা হল তমলুকের পোস্ট অফিস। আর এই তমলুক শহরের পদুমবসান ব্রাঞ্চ পোস্ট অফিসেই গত অগস্ট মাস অর্থাৎ দীর্ঘ আট মাস থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে সমস্ত অনলাইন পরিষেবা। এমনকী অনলাইনে টাকা তোলা বা জমা দেওয়ার পরিষেবাও বন্ধ হয়ে রয়েছে।

এই কারণে বিশাল সমস্যার মুখে পড়ে গিয়েছেন ওই ব্রাঞ্চের গ্রাহকরা। এমনকী সমস্ত জরুরি পরিষেবাও অমিল বলে অভিযোগ জানিয়েছে গ্রাহকরা। এই সমস্যার কথা নিয়ে পোস্ট মাস্টার জানিয়েছেন, গত অগস্ট মাসে প্রথমে কম্পিউটারের রাউটারসহ বেশ কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছিল। এই সমস্যার কথা পোস্ট অফিসের হেড ডিপার্টমেন্ট হেডকোয়ার্টারেও জানানো হয়েছিল। কিন্তু এত দিন আগে জানানোর পরেও এখনও পর্যন্ত নতুন কোনও মেশিনপত্র আসেনি। আর এই কারণের জন্যই অনলাইন টাকা জমা দেওয়া এবং তোলা বন্ধ রয়েছে বলে জানা যায়। তবে ব্রাঞ্চ যতটা সম্ভব গ্রাহকদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছে।

পোস্ট মাস্টার আরও বলেন, “গ্রাহকরা সকালে বই দিয়ে গেলে আমরা টাকা তোলা কিংবা জমা দেওয়া প্রক্রিয়া হেডঅফিসে নিয়ে গিয়ে বিকেলে করে দেই তবে এতে প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছেন বৃদ্ধ থেকে বৃদ্ধারা। বিষয়টি হেডকোয়ার্টারে জানানো হয়েছে। তবে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।”

গ্রাহকরা দাবি করেছেন, অবিলম্বে যাতে পোস্ট অফিসের অনলাইন পরিষেবা চালু করা হয়। এই তীব্র গরমে নাজেহাল হয়ে পড়ছেন তাঁরা।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক