করোনা টেস্ট করাতে এসে কেউ ফিরে গেলে, নিজে যাব পরীক্ষা করাতে: ফিরহাদ

করোনা রুখতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা। টেস্টিং বাড়ানো ও কনটেনমেন্ট জোন করে করোনা ঠেকানো চলছে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা রুখতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা। টেস্টিং বাড়ানো ও কনটেনমেন্ট জোন করে করোনা ঠেকানো চলছে। জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। করোবার উপসর্গ দেখা দিতেই টেস্ট বেশি করে করতে আসছে মানুষ। কিন্তু ভিড়ের জন্য অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন। করোনার টেস্টের ক্ষেত্রেও একাধিক জায়গায় টেস্ট করতে গিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন নগরবাসী। তাদের জন্য অভয়বাণী শোনালেন মেয়র ফিরহাদ হাকিম। যারা টেস্ট করাতে এসে ফিরে যাচ্ছেন তাঁদের বাড়ি গিয়ে পরীক্ষা করানো হবে। সেই দায়িত্ব পালন করবেন খোদ মেয়র ফিরহাদ হাকিম।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘কলকাতায় ২৯টি কনটেনমেন্ট জোন করা হয়েছে। টেস্টের সংখ্যা বেশি হওয়ায় রিপোর্ট আসতে বিলম্ব হচ্ছে। আগামী দু-সপ্তাহের মধ্যেই করোনার সংক্রমণের গ্রাফ কমবে শহরে। যদি কেউ ফিরে যান, নিজে গিয়ে পরীক্ষা করাব। চিকিৎসকরা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।’ কলকাতা পুরসভার প্রায় ১ হাজার কর্মী করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত স্বাস্থ্য বিভাগের মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ প্রায় ২৫০ জন কর্মী। অবস্থা খারাপ জঞ্জাল সাফাই বিভাগেরও। কমিশনার ও সচিব বিভাগের ১৮ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। পুরসভার জন্ম-মৃত্যু সংক্রান্ত নথি জমা নেওয়ার কাজের জন্য রক্সি সিনেমা হলের বিল্ডিং-এ একটি অফিস খোলা হয়েছে। যেহেতু পুরসভার ওই বিভাগটি করোনায় আক্রান্ত একাধিক কর্মী।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২