স‍ৎ ছেলের মৃত্যু নিয়ে মুখ খুলে বিস্ফোরক দিলীপ ঘোষ, কী বললেন দুঁদে রাজনীতিবিদ?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সৎ ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবারই তিনি জানিয়েছেন, তাঁর দুর্ভাগ্য পুত্রসুখের পরিবর্তে পেয়েছেন পুত্রশোক। এরপরেই বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে এসে সাংবাদিকদের সামনে হতাশা যন্ত্রণা ঝরে পড়েছে তাঁর গলায়। ছেলের মৃত্যুর কারণ নিয়ে বলেছেন, প্রকৃত কারণ এখনও জানতে পারেননি। তবে ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট হাতে পেলেই জানতে পারা যাবে।

নিজের সন্তান না হলেও স্ত্রী রিংকুর প্রথম পক্ষের ছেলে প্রীতম ওরফে সৃঞ্জয়কে আগে থেকেই চিনতেন দিলীপ ঘোষ৷ তিনি বলেছেন, কোনওদিন একা থাকেনি প্রীতম। বন্ধুদের নিয়ে থাকত সে। তবে ড্রাগের সমস্যা ওর আগে থেকেই ছিল। সেই নিয়ে কাউন্সেলিং চলছিল বলে জানালেন বিজেপি নেতা। প্রীতমের অফিসের চিকিৎসকরাই তাঁকে দেখত। আচমকা কোথা থেকে কী হয়ে গেল বুঝতে পারছেন না।

তিনি আরও বলেছেন, একটা তরতাজা ছেলে অকালে চলে গেল। বর্তমানে যুবসমাজের মধ্যে নেশার খুব খারাপ প্রভাব ফেলেছে। নেশার প্রভাব যে কতটা খারাপ, এটা একটা নমুনা। ঠিক কি হয়েছিল বলার আগেই তো ছেলেটা শেষ হয়ে গেল। একটা তরতাজা ছেলের এইভাবে চলে যাওয়া আমাদের সবার কাছে একটা বড় শিক্ষা।

তিনি বলেছেন, শুধু ছেলেমেয়েদের পড়াশোনা করিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায়না। ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে?  পড়াশোনার করিয়ে দিলেও চিন্তা থেকেই যায়।

সৎ ছেলের শেষকৃত্যে স্ত্রী রিংকুর পাশেই ছিলেন তিনি। মঙ্গলবার নিউটাউনে নিজের ফ্ল্যাটে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় দিলীপ ঘোষের স্ত্রী রিংকু মজুমদারের প্রথম পক্ষের ছেলে প্রীতমকে। দ্রুত তাঁকে বিধাননগরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ এরপর আরজিকর মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত হয়। নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় প্রীতমের৷ পুরো সময়টাই স্ত্রীয়ের পাশে ছিলেন দিলীপ ঘোষ।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে