শুভেন্দুর গড়ে বড় ধাক্কা বিজেপির, ৫ বারের পঞ্চায়েত সদস্য সহ একাধিকজন যোগ দিলেন তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: শুভেন্দুর গড়ে বড় ধাক্কা বিজেপির,হলদিয়ার বিজেপি বিধায়কের পরে তমলুকের ২৫ বিজেপি নেতৃত্বের যোগদান ঘাসফুল শিবিরে।দল বদলুরা বেরিয়ে গেলে দলের শ্রীবৃদ্ধি হবে কটাক্ষ বিজেপির।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মন্ডল দিন কয়েক পূর্বেই পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে যোগদান করেছিলেন। সেই ধারা বজায় রেখে ফের বড় ভাঙ্গন বিজেপিতে। এবার তমলুকের ২৫ জন বিজেপি নেতা কর্মী তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের(MLA Soumen Mahapatra) হাত ধরে যোগদান করলেন তৃণমূলে।

তমলুকের শ্রীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের পাঁচবারের বিজেপি সদস্য শম্ভুনাথ পাত্র সহ আরো ২৪ জন তমলুকের বিধায়ক এবং নন্দকুমারের বিধায়কের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন। হাতে তুলে নেন তৃণমূলের পতাকা। শম্ভুনাথ পাত্র বলেন, বিজেপির প্রধানের লাগাম ছাড়া দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম। শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) একনায়কতন্ত্র হিন্দুত্ববাদী মেনে নিতে পারিনি। তাই আজ থেকেই আমি বিজেপির সঙ্গ ত্যাগ করলাম। যদিও শম্ভুনাথ পাত্র সহ বাকিদের যোগদান নিয়ে মাথা ঘামাতে রাজি নয় পদ্ম শিবির। বিজেপির তমলুক সংগঠনিক জেলা সহ সভাপতি আশিস মণ্ডল বলেন, বিজেপির ওই পঞ্চায়েত সদস্য অনেকবার দল পরিবর্তন করেছেন।

আগে সিপিআইএম করতেন, তারপর তৃণমূলে যোগ দিয়েছিলেন ।সেখান থেকে বিজেপিতে এসেছিলেন।ফের তৃণমূলে গিয়েছেন। এইসব ধান্দাবাজরা যত দল থেকে বেরিয়ে যাবে তত দলের শ্রীবৃদ্ধি হবে। এই ধরনের বিজেপি কর্মীদের দলের বদ রক্ত বলে আখ্যা দেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে ওই পঞ্চায়েতে সংশ্লিষ্ট বুথে বিজেপির ভোট বাড়বে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে শম্ভুনাথ পাত্রকে মিসাইলে চাপিয়ে পাকিস্থানে ছেড়ে দিয়ে এসে হিন্দুত্ববাদী কাকে বলে তা বোঝানোর প্রয়োজন আছে বলে মন্তব্য করা হয় বিজেপির পক্ষ থেকে।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক