‘অপারেশন সিঁদুর’এ বিধ্বস্ত পাকিস্তানের ৬ বিমানঘাঁটি, দাবি মার্কিন পত্রিকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : পহেলগাঁও হামলার বদলা হিসেবে ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে।পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিতে হামলার পাশাপাশি ৬টি বিমানঘাঁটিও ধ্বংস হয়েছে। আমেরিকান সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়াশিংটন পোস্ট বিশ্লেষণ করে জানিয়েছে, ভারত কেবল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করেনি, পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলিও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। পাকিস্তানের কমপক্ষে ৬টি বিমানঘাঁটির রানওয়ে এবং ভবন রীতিমত ধ্বংস করা হয়েছে। এই ধরনের বড় আক্রমন খুব কম হয়েছে বলে জানানো হয়েছে।

অপারেশন সিঁদুর চালানোর পর একাধিক স্যাটেলাইট চিত্র ও ভিডিও পর্যালোচনা করা হয়েছে। সেইগুলো পর্যালোচনা করে জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের হানায় বিমান বাহিনীর ব্যবহৃত ৩টি হ্যাঙার, ২টি রানওয়ে, দুটি মোবাইল হাউস ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বলা হচ্ছে, পাকিস্তানের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক বিমান ব্যবস্থা ভেঙে দিতেই লক্ষ্য নির্দিষ্ট করে নির্ভুল হামলা চালানো হয়েছিল।

ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক অনেকটাই তলানিতে ঠেকেছে। ভারতের একাধিক জায়গায় হামলার চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। বেশ কিছু জায়গায় ড্রোন হামলা চালানো হয়েছিল। কিন্তু সবকটাকেই প্রতিহত করেছে ভারতীয় সেনা।

ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের বিমানঘাঁটি ও জঙ্গিঘাঁটিতে অপারেশন সিঁদুরের জেরে ব্যপক ক্ষতি হয়েছে। পাশাপাশি এই পোস্টে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একটি স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে অবস্থিত ২টি মোবাইল কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। বিমানঘাঁটির কাছেই একটি পার্কিংলটের তোলা ভিডিওতে দেখা গিয়েছে, বিধ্বস্ত এলাকা থেকে কালো ধোঁয়া উঠছে।

পাকিস্তানের নূর খান বিমানঘাঁটি পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। এটি সেনাবাহিনীর কেন্দ্রীয় পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে পাকিস্তান বিমানবাহিনীর ভোলারি এবং শাহবাজ বিমান ঘাঁটির ভবনগুলিও ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা