বিশ্বভারতীর ভার্চুয়াল বৈঠকে উপাচার্যকে গালিগালাজ!

বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতী থেকে। এবার খোদ বিশ্বভারতীর উপাচার্যকে ভুয়ো অ্যাকাউন্ট থেকে গালিগালাজ করার অভিযোগ সামনে এল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতী থেকে। এবার খোদ বিশ্বভারতীর উপাচার্যকে ভুয়ো অ্যাকাউন্ট থেকে গালিগালাজ করার অভিযোগ সামনে এল। করোনার কারণেই বিশ্বভারতীর যাবতীয় কাজ হচ্ছে অনলাইনে। কিছু পঠন-পাঠন অফলাইনে হলেও বাকি সব কাজই হচ্ছে অনলাইনে। সেরকমই গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বভারতীর আধিকারিক এবং কর্মীদের নিয়ে মিউজিক থেরাপি চলছিল। তখনই আচমকাই অনলাইনে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে উপাচার্যকে গালিগালাজ করে। কিন্তু কিছুতেই সেই ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এদিকে সকলের ভার্চুয়াল উপস্থিতির মাঝেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের এই আচরণে বেজায় অস্বস্তিতে পড়েন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

পরে অবশ্য ভার্চুয়াল বৈঠক থেকে বের করে দেওয়া হয় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের। কিন্তু অনলাইনে উপাচার্যকে গালি গালাজ দেওয়ার বক্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ফোনে ফোনে ঘুরছে সেই অডিও ক্লিপ। কিন্তু কে বা কারা এই কাজ করতে পারে? বুঝতেই পারছেন না খোদ উপাচার্য। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যাচ্ছে, এক ব্যক্তিকে অশালীন ভাষায় আক্রমণ করছেন বিদ্যুৎ চক্রবর্তীকে। তখনই আধিকারিকরা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের অ্যাকাউন্ট গুলিকে ভার্চুয়াল বৈঠক থেকে সরিয়ে দেওয়ার কথা বলেন। সেই কথাও শোনা যায় ভাইরাল অডিওতে। তারপরেই উপাচার্যের নির্দেশে ভার্চুয়াল বৈঠক থেকে বের করে দেওয়া হয় যুবকদের।

প্রশ্ন উঠছে কীভাবে সেই অজ্ঞাত পরিচিত যুবকরা অনলাইন বৈঠকের লিঙ্ক পেল। পড়ুয়াদের বৈঠক হলেও কথা ছিল কিন্তু উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বৈঠকে এমন ঘটনা বিরল। যদিও এখনও এই বিষয়ে তদন্তের কথা জানায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২