ভগবানপুরে বেআইনি অস্ত্র পাচারের অপরাধে গ্রেফতার দুই বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: আগ্নেয়াস্ত্র সহ ভগবানপুরের দুই বিজেপি নেতা তরুণ পাত্র,প্রবোধ মহাপাত্র গ্রেফতার।ভগবানপুর থানার কোটবাড় অঞ্চলের পূর্ব রাধা পুরের তরুণ পাত্র,পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক ।শনিবার রাতে ভগবানপুর থানার(Bhagabanpur P.S.) ওসি(OC) সাহেনশা হক বিজেপি নতা তরুণ পাত্রের (Tarun Patra)বাড়ি থেকে 9এমএম পিস্তল সমেত বিজেপি নেতাকে গ্রেফতার করেন।জিজ্ঞাসা বাদ করার পরে পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র সাপ্লাইয়ারে নাম জানতে পেরেছে।নাম প্রবোধ মহাপাত্র (Prabodh Mahapatra)ওরফে টিকাই। টিকাই ও বিজেপি নেতা নামে এলাকায় পরিচিত।

টিকাই কে ও পুলিশ রবিবার ভোররাতে গ্রেফতার করে।রবিবার দুপুরে কাঁথি মহকুমা আদালতে(Kathi Court) দুজনকে পেশ করে পুলিশ দুদিনের পুলিশ হেফাজত চায়।তবে এর পেছনে আরো কোন রহস্য লুকিয়ে রয়েছে কিনা, বা আরো কারা কারা যুক্ত রয়েছে পুলিশ খুঁজে বের করার চেষ্টা করবে বলে এমনটা মনে করছে। জেলার বিজেপি নেতারা বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বলে সুর চড়াতে শুরু করেছেন তৃণমূল নেতারা। গেরুয়া শিবিরের নেতারা সমস্ত ধরনের অসামাজিক কাজে যুক্ত। রাজনীতির নেতা সেজে রাজ্যকে অশান্ত করতে এবং সমাজবিরোধীদের হাতে অস্ত্র তুলে দিতে তাদের নেতারা প্রতি নিয়ত কাজ করছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতারা।

বিজেপির স্থানীয় নেতারা এই ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে। যদিও পুলিশের দাবি ধৃত ২ বিজেপি নেতা দীর্ঘদিন ধরে এই বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। তারা কতদিন ধরে কোথায় কোথায় কোন চক্রের মাধ্যমে বেআইনি নিয়ে অস্ত্র পাচার করেছে তা জানতে পুলিশ তদন্ত করছে। ধৃত দুই বিজেপি নেতার বিহারের বেআইনি অস্ত্র পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ আছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক