উত্তরপাড়া জুড়ে জঞ্জালের স্তুপ, অনির্দিষ্টকালীন সাফাই কর্মীদের ধর্মঘট

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তরপাড়া: চতুর্থ দিনে পড়ল হুগলি জেলার উত্তরপাড়া পৌরসভার সাফাই কর্মীদের ধর্মঘট। এর মধ্যেই গোটা শহরে জঞ্জাল (Conservancy)আবর্জনা উপচে পড়ছে । পথে-ঘাটে যত্রতত্র মানুষজন বাড়িতে জমে থাকা আবর্জনা ফেলতে বাধ্য হচ্ছে । ছড়াচ্ছে দুর্গন্ধ এবং মশা মাছির উপদ্রব। আশঙ্কা বাড়ছে শহরে ডেঙ্গি ,ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার । ঠিকাদার নিয়ন্ত্রিত সাফাই কর্মীদের অভিযোগ তারা শহরকে পরিষ্কার রাখার গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত থাকার পরেও দীর্ঘ পাঁচ বছর তাদের বেতন বৃদ্ধি করা হয়নি । সরকার প্রদত্ত ন্যূনতম রোজ পাচ্ছেন না তারা । ঠিকাদার সংস্থা তাদের ২৭ দিন কাজ করিয়ে ২৫ দিনের বেতন দেন এমন মারাত্মক অভিযোগ তুলেছেন সাফাই কর্মীরা । বেশিরভাগ সাফাইকর্মীর বেতন থেকে টাকা কাটা হলেও সামাজিক সুরক্ষা প্রকল্পে তাদের সেই টাকা জমা দিচ্ছে না ঠিকাদার সংস্থা ।বারংবার ঠিকাদার সংস্থা এবং উত্তরপাড়া পৌরসভাকে(Uttarpara Municipality) এই সমস্যার কথা জানালেও তারা তা কর্ণপাত করেনি ।

তাই বাধ্য হয়ে ধর্মঘটের পথে হাঁটতে হয়েছে তাদের । তাদের দাবি ন এটা মেটা পর্যন্ত তারা কাজে যোগ দেবে না। এমনটাই জানাচ্ছেন সাফাই কর্মীরা ।শহরের বাসিন্দারা অভিযোগ তুলেছেন বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের জন্য পৌরসভা ইতিমধ্যেই নির্দিষ্ট ট্যাক্স ধার্য করেছে। ট্যাক্স দেওয়ার পরেও কেন শেষ ৪-৫ দিন ধরে গোটা শহরের সাফাইয়ের কাজ বন্ধ এবং সাফাই কর্মীদের ধর্মঘট নিয়ে পৌরসভা কেন উদ্যোগ গ্রহণ করছে না তা সাধারণ নাগরিকদের বোধগম্য হচ্ছে না। গোটা শহর জুড়ে রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা পড়ে থাকার চিত্র উঠে এসেছে ।এই বিষয়ে বিজেপি নেতা পঙ্কজ রাই বলেন দশ বছর আগে এই সাফাই কর্মীদের পাশে দাঁড়িয়ে আমরাই এই আন্দোলন সংগঠিত করেছিলাম। কিন্তু তখন আমাদের কথা শোনা হয়নি । এখন সাফাই কর্মীরা তাদের নিজেদের পেটের তাগিদেই ধর্মঘটে পথে হাঁটতে বাধ্য হয়েছে। সাফাই কর্মীদের ঠিকাদার সংস্থা কিভাবে দুর্নীতি করছে পৌরসভার সাফাই বিভাগের সিআইসি, চেয়ারম্যান, কাউন্সিলর সকলেরই জানা । সাফাই বিভাগের গাড়িগুলো সমস্ত কাগজপত্র ফেল । কয়েকদিন আগেই এই ধরনের একটি গাড়ি এক দু বছরের শিশুকে পিষে মারে । শহরকে যারা স্বচ্ছ নির্মল রাখতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা চাই পৌরসভা দ্রুত তাদের সমস্যার সমাধান করুক।

এই বিষয়ে পৌরসভার সিআইসি এবং টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ(CIC Indrajit Ghosh) বলেন, সাফাই কর্মীদের সাথে ঠিকাদারের কিছু বিষয় বিরোধের কারণে সাফাই কর্মীরা পৌরসভাকে লিখিতভাবে কিছু না জানিয়ে ধর্মঘটের মতো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের মাথায় রাখা উচিত ছিল তাদের এই সিদ্ধান্তের কারণে শহরে রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। অপরদিকে ইতিমধ্যেই ঠিকাদার সংস্থাকে পৌরসভা শোকজ করেছে। এই ঠিকাদার সংস্থা ২০০০ সাল থেকে শহরের সাফাই কাজকর্ম পরিচালনা করে । পরবর্তী সময়ে যদি দেখা যায় সাফাই কর্মীদের এই ধর্মঘটের(Strike) পিছনে ঠিকাদার সংস্থার কোন দোষ আছে, এক্ষেত্রে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।সব মিলিয়ে সাফাই কর্মীদের চতুর্থ দিনের ধর্মঘটের ফলে উত্তরপাড়া শহর জুড়ে জঞ্জাল সাফাইয়ের পরিকাঠামো সম্পূর্ণরূপে বিপর্যস্ত । নাগরিক মহলের দাবি পৌরসভা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে শহরকে স্বচ্ছ নির্মল রাখার কাজ শুরু করার জন্য উদ্যোগী হোক ।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক