শিলিগুড়ি পুরভোটে তৃণমূলকে সমর্থন গুরুং’দের

পাশাপাশি সাধারণ মানুষও যাতে শাসকদলের প্রার্থীদের ভোট দেন, দলের পক্ষ থেকে সেই অনুরোধও জানানো হচ্ছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিজেপির সঙ্গ ছেড়ে গত কয়েক মাস ধরেই রাজ্যের শাসকদলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিমল গুরুং-রোশন গিরিদের গোর্খা জনমুক্তি মোর্চা। এবার আসন্ন শিলিগুড়ি পুর নিগমের ভোটে শাসকদলের প্রার্থীদের সরাসরি সমর্থনের কথা ঘোষণা করলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেবেন মোর্চা সমর্থক ও কর্মীরা। পাশাপাশি সাধারণ মানুষও যাতে শাসকদলের প্রার্থীদের ভোট দেন, দলের পক্ষ থেকে সেই অনুরোধও জানানো হচ্ছে।’

পাহাড়ে বরাবরই বিজেপিকে সমর্থন জানিয়ে এসেছে বিমল গুরুংয়ের নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা। লোকসভা ভোটে মোর্চার সমর্থন পেয়ে বাজিমাত করেছিলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু সিং বিস্ত। কিন্তু বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে গেরুয়া শিবিরের দিক থেকে মুখ ফিরিয়ে নেন মোর্চা নেতৃত্ব। বিধানসভা ভোটে পাহাড়ের তিনটি আসনে তৃণমূলের সমর্থনে লড়েছিলেন গুরুং শিবিরের প্রার্থীরা। যদিও মুখ থুবড়ে পড়তে হয়েছিল। দার্জিলিং ও কার্শিয়াংয়ে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। আর কার্শিয়াংঙে জিতেছিলেন বিনয় তামাংদের প্রার্থী রুদেন সদা লেপচা।

বিধানসভা ভোটের পরে শিলিগুড়ি পুর ভোটে মোর্চা শীর্ষ নেতৃত্ব কী ভূমিকা নেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে উঠেছিল। এদিন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি সাংবাদিকদেরকাছে পুর নিগমের ভোটে তৃণমূলকে সমর্থনের কথা জানান।  এদিন তৃণমূলকে সমর্থন জানানোর পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেছেন বিমল গুরুংয়ের বিশ্বস্ত সেনাপতি। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘মিথ্যাচারই বিজেপির একমাত্র অস্ত্র। গত ১০-১২ বছর ধরে পাহাড়ে মিথ্যার রাজনীতি করে আসছে বিজেপি। শুধু মিথ্যা আশ্বাস দিয়ে পাহাড়ের সরল-সহজ মানুষকে ঠকিয়েছে।’ পাহাড়ের পুর ভোটে মোর্চা লড়বে বলেও এদিন ঘোষণা করেছেন গিরি। যদিও পাহাড়ে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়া হবে কিনা, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।  

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড