দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তৃণমূল কাউন্সিলারের দেহ

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় বাড়ির সামনে অবস্থিত দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে হরিণঘাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাকেশ পাড়ুইয়ের দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিণঘাটা: দলীয় কার্যালয় থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার হল তৃণমূল কাউন্সিলরের দেহ। জানা গিয়েছে, বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় বাড়ির সামনে অবস্থিত দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে হরিণঘাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাকেশ পাড়ুইয়ের দেহ। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে, তাঁরা এসে রাকেশ পাড়ুইয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, তৃণমূল কাউন্সিলর আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না বলে পুলিশ জানিয়েছেন। তবে এক্ষেত্রে তাঁর পরিবার এবং দলীয় কার্যালয়ের নেতৃত্বদের সঙ্গে কথা বলছেন পুলিশ। কোনও পারিবারিক বিবাদের জেরে তিনি জীবন শেষ করার সিদ্ধান্ত নিলেন কিনা, তা জানার চেষ্টা করছেন পুলিশ। যদিও দলীয় কর্মীদের সঙ্গে মনোমালিন্যের কারণেও তিনি আত্মহত্যা করতে পারেন। এ বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয়দের সঙ্গেও কথা বলছে পুলিশ। আত্মঘাতী তৃণমূল কাউন্সিলরের বয়স বেশি নয়। তিনি বিয়ে করেছেন কিনা তাও যায়নি। হাসপাতালে তাঁর দেহ নিয়ে যাওয়া মাত্রই পাড়ার লোকজন ছুটে গিয়েছে। এবং রাকেশ পাড়ুইয়ের দেহ ঘিরে কাঁদতে দেখা গিয়েছে তাঁর মাকে। যিনি কোনও স্থানীয় নেতাদের সঙ্গে বিবাদের জেরে তাঁর ছেলে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন।

এই বিষয়ে এখন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘আমি একই ওয়ার্ডের বাসিন্দা। আমাকে একজন খবর দেয় যে রাকেশ পাড়ুই গলায় ফাঁস দিয়েছে। রাকেশের বাড়ির অদূরেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে রাকেশের দলীয় কার্যালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো দলীয় কর্মীরা কার্যালয়ে গিয়েছিলেন। সেই সময়েই তাঁরা রাকেশ পাড়ুইয়ের ঝুলন্ত দেহ দেখত পেয়ে আমাদের খবর দেন। নিজের পার্টি অফিসেই আনুমানিক সাড়ে পাঁচটার দিকে গলায় ফাঁস দিয়েছে রাকেশ। তবে কী কারণে সে গলায় ফাঁস দিল তা আমি বলতে পারব না। এই মূহুর্তে ওর বাবা-মা কথা বলার অবস্থায় নেই। ওই বাবাই ছেলের দেহ নামিয়েছে। এরপর হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর ইসিজি করা হয়।সেখানেই জানা যায় অনেক আগেই মারা গিয়েছে রাকেশ। এই মূহুর্তে ওই বাবা-মা খুবই ভেঙে পড়েছে। এর থেকে বেশি কিছু বলার নেই।’ প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, রাকেশ অনেকদিন ধরেই কোটি টাকার ঋণে জর্জরিত ছিলেন। অনেকেই তাঁর কাছ থেকে টাকা পেতেন। তবে পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরেই রাকেশ এই চরম সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা জানা যায়নি। রাকেশের মৃত্যুর পর ধারদেনার পাশাপাশি তাঁর পারিবারিক অশান্তির প্রসঙ্গও উঠে এসেছে। এও জানা গিয়েছে যে, তিনি বিভিন্ন লোকের কাছ থেকে গাড়ি নিয়ে ভাড়া খাটাতেন। আর সেই গাড়ির ব্যবসাতে নেমেই প্রচুর টাকা দেনায় ডুবে গিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত অনেকেই তাঁর কাছ থেকে টাকা পান।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক