‘কোটাতেই শুধু কেন পড়ুয়ারা আত্মহত্যা করছে?’, রাজস্থান সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: এপ্রিল মাসে নিট প্রবেশিকা পরীক্ষায় (NEET) এক ছাত্রের আত্মহত্যার মামলার শুনানি হল শুক্রবার সুপ্রিম কোর্টে। আদালত এফআইআর নথিভুক্ত না করার জন্য কোটা পুলিশ এবং রাজস্থান সরকারকে তীব্র তিরস্কার করেছে। রাজ্য সরকারের উদ্দেশ্যে শীর্ষ আদালতের সরাসরি প্রশ্ন, “একটি রাজ্যের সরকার হিসেবে আপনারা কী করছেন? কেন কেবল কোটায় শিক্ষার্থীরা আত্মহত্যা করছে? এ বিষয়ে কী করছেন আপনারা?”

বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ রাজস্থান সরকাররাজ্যকে জিজ্ঞাসা করে, “রাজ্য হিসেবে আপনারা এই বিষয়ে কি কোনও চিন্তাভাবনা করেছেন? এই মামলায় SIT কী করেছে?”

কোটা পুলিশকেও ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। তাঁদের উদ্দেশ্যে বিচারপতি বেঞ্চের প্রশ্ন, “কেন এফআইআর নথিভুক্ত করা হয়নি? আপনারা আমাদের সিদ্ধান্ত অমান্য করেছেন। কোটায় এখনও পর্যন্ত কতজন ছাত্র ছাত্রী মারা গেছেন? পড়ুয়ারা কেন মারা যাচ্ছেন?” কোটা পুলিশ অফিসারকে তলব করে এভাবেই জিজ্ঞাসাবাদ চালায় শীর্ষ আদালত। তাঁকে পুনরায় ১৪ জুলাই আদালতে হাজির হতে বলা হয়েছে।

আইআইটি খড়গপুরের ছাত্রের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে এফআইআর দায়ের করতে চার দিন বিলম্ব কেন? আদালত কর্মকর্তাদের সতর্ক করে বলেছে যে এগুলো খুবই গুরুতর বিষয় এবং এগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয়।

দেশে ছাত্রদের আত্মহত্যার ক্রমাগত ক্রমবর্ধমান। এই সম্পর্কে সুপ্রিম কোর্ট বছরের শুরুতেই রায় দান করেছে। আদালত বলেছে যে, “আত্মহত্যার ঘটনার পর অবিলম্বে এফআইআর নথিভুক্ত করা উচিত। আমরা এই বিষয়ে খুব কঠোর অবস্থান নিতে পারি, এমনকি অবমাননার অভিযোগও দায়ের করতে পারি। কিন্তু আমরা এই স্তরে আর কিছু বলা থেকে বিরত থাকছি।”

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান