আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্য স্বচ্ছ ভোটার তালিকা, সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি : স্বচ্ছ ভোটার তালিকায় জোর দিয়ে সব রাজ্যের নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। একজন ব্যক্তির নাম দুই জায়গায় না থাকে, সেই বিষয়টি খতিয়ে দেখতেই বৈঠক করা হয়েছে। এই বৈঠকে হাজির ছিলেন দেশের অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী।

জানা গিয়েছে, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসকে (Dibyendu Das) ভোটার লিস্টের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে আগেই মুখ খুলেছিল কমিশন। এবার আরও দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন তাঁরা। বৈঠকে ভোটার লিস্ট নিয়ে আলোচিত বিষয় বিজ্ঞপ্তি আকারে জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

কয়েকমাস আগে ভুতুরে ভোটার লিস্ট (Voter List)  নিয়ে শোরগোল শুরু হয়েছিল দেশজুড়ে। ভোটার তালিকা স্বচ্ছ করার দাবি নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, বাইরে থেকে লোক এনে ভোট করানোর চেষ্টা চলছে। মানুষকে বঞ্চিত করার চেষ্টা চলছে। ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে শোরগোল পড়েছিল। সেই সমস্যার সমাধানের জন্য ৩ মাস সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। সেই নিয়ে রাজ্যের সিইওদের নিয়ে বৈঠক করেছে কমিশন।

স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করাই মূল লক্ষ্য জাতীয় নির্বাচন কমিশেনের। দেশের বিভিন্নপ্রান্তে ভুতুরে ভোটারের অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে ভোটার তালিকা পরিষ্কার রাখতেই দায়িত্ব নিয়েছে কমিশন। সেই কারণে সকল রাজ্যের নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশন।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ