Loading live market data...
Loading active stocks...
Connecting...

আবার হাসুন প্রাণ খুলে, ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হাস্যকৌতুকে অভিনেতা কপিল শর্মার জুড়ি মেলা ভার। তাঁর প্রতিটি কথাতেই যে হাস্যরস লুকিয়ে থাকে তা খুঁজে নেওয়ার জন্য অপেক্ষা করে থাকেন দর্শককূল। ‘কপিল শর্মা শো’র প্রতিটি পর্ব হয়ে ওঠে সুপারহিট। প্রথমে সোনি এন্টারটেনমেন্টে সম্প্রচারিত হলেও পরে শো’টির স্ট্রিমিং OTT প্ল্যাটফর্ম Netflix-এ হয়।

Netflix-এ ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’ -এর দুটি সিজন হয়েছে। দুটি সিজনেই টিআরপি ছিল হাই। দ্বিতীয় মরশুমের পর শোয়ের নির্মাতারা কিছু সময়ের জন্য বিরতি নেন। প্রায় ৬ মাস অপেক্ষার পর, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-এর তৃতীয় সিজন আসতে চলেছে।

সম্প্রতি, নেটফ্লিক্স তৃতীয় সিজন আসার খবর ঘোষণা করেছে। সেই সঙ্গে প্রকাশিত হয়েছে শোয়ের টিজার। টিজারে দেখা যাচ্ছে কপিল শর্মা, অর্চনা পূরন সিং, কিকু শারদা, কৃষ্ণ অভিষেক এবং সুনীল গ্রোভার- সকলে সকলকে ফোন করছেন। তারপর নতুন সিজনে কী কী নতুন জিনিস হতে পারে তা নিয়ে আলোচনা করছেন।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’র শুরুতে কপিল শর্মা সমস্ত শিল্পীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, “চলুন অনুষ্ঠানের জন্য নতুন আইডিয়া নিয়ে ফোনেই কথা বলি।” প্রত্যেকেই স্ব স্ব শৈলিতে একে অপরের সঙ্গে নতুন নতুন আইডিয়া কথা ভাগ করে নেন।

কিন্তু কপিল কারও আইডিয়া বুঝতে পারেননি। ভিডিওর শেষে তিনি নিজেই দর্শকদের দিকে তাকিয়ে বলেন, “প্রতি শনিবার অর্থাৎ ফানিওয়ারে, আমি দর্শকদের জন্য আরও কিছু আকর্ষণীয় বিষয় নিয়ে আসছি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

কয়েকদিন আগে ‘দ্য কপিল শর্মা শো’-এর আলোকচিত্রী দাস দাদা মারা গিয়েছেন। তিনি এই অনুষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। কৌতুকাভিনেতারা প্রায়শই তাঁকে অনুষ্ঠান সম্পর্কে আলোচনায় দর্শকদের সঙ্গে যোগ দিতে বলতেন। কপিল শর্মার টিম ইনস্টাগ্রামে তাঁর মৃত্যুর খবর শেয়ার করেছিল।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের