RDX দিয়ে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি, চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি :  স্বাস্থ্যভবন (Swastha Bhawan) ফের উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেল। সোমবারের পর মঙ্গলবারও একই আতঙ্ক ছড়াল স্বাস্থ্যভবন চত্বরে। আরডিএক্স দিয়ে বিকেল ৫টার মধ্যে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়া হবে বলে মেল পাঠানো হয়েছে।আরডিএক্সের (Rdx) খোঁজে চলছে তল্লাশি। ঘটনাস্থলে বিধাননগর পুলিশ ও ডগস্কোয়াড। মঙ্গলবার ইমেলের মাধ্যমে জানানো হয়েছে বিকেল ৫টার মধ্যে উড়িয়ে দেওয়া হবে স্বাস্থ্যভবন। ৪টি আরডিএক্স রাখা রয়েছে স্বাস্থ্যভবনে।

সোমবারও এই ধরনের হুমকি মেল করা হয়েছিল। মঙ্গলবারও একই ঘটনা ঘটায় তৎপর হয়েছে পুলিশ। ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ববনে পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। হুমকি আসার পর স্বাস্থ্য ভবনে জোরদার তল্লাশি শুরু হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। নজরদারি কড়া হয়েছে। কোথা থেকে এই ই- মেল (E- Mail) এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ডেপুটি ডিরেক্টর হেলথকে ই মেইল করেই হুমকি দেওয়া হয়। চারটি RDX আইইডি বিস্ফোরণের হুমকি স্বাস্থ্য ভবনে। মেল পাওয়ার পরই স্বাস্থ্য ভবনের তরফ থেকে বিধাননগর পুলিশের সাথে যোগাযোগ করে।

সোমবার সকালেই অচেনা মেইল থেকে স্বাস্থ্য ভবন অ্যাডমিনিস্ট্রেটিভ আধিকারিকদের কাছে মেলে বলা হয় ৩০ মিনিটের মধ্যে আইডি বিস্ফোরনে উড়িয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবন। মঙ্গলবার বিকেল ৫টায় উড়িয়ে দেওয়া হবে বলে বলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ কুকুর এবং বোম স্কোয়ার্ড নিয়ে বিধান নগর পুলিশ তল্লাশি চালায় স্বাস্থ্য ভবনের বিভিন্ন জায়গায়। সোমবার কোথাও কিছু পাওয়া যায় নি। মঙ্গলবারও তল্লাশি জারি রয়েছে।

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন

মা কামাখ্যার বিশেষ কৃপা পেতে চান? অম্বুবাচী নিবৃত্তির পর শুধু এই কাজ করুন

সিংহে শুক্র-কেতুর সংযোগ, মালামাল হতে চলেছেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: সমাজে সম্মান বাড়বে, ছোট সম্পত্তি কেনার সুযোগ, বিদেশে চাকরির প্রস্তাব..

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট