‘রেড করবি নাকি’, পারিশ্রমিক নিয়ে প্রশ্ন শুনেই সাংবাদিককে সপাট জবাব অক্ষয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হাউসফুল ৫ দিয়ে ফের কমেডি জগতে ফিরছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। মঙ্গলবার মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবিনির্মাতারা সিনেমার ট্রেলার প্রকাশ করলেন। সেই সময় এক সাংবাদিক অক্ষয়ের কাছে জানতে চান তাঁর পারিশ্রমিক কত? উত্তরে মিস্টার খিলাড়ি যা বলেন তাতে তো সবার চক্ষু চড়কগাছ হয়ে ওঠার জোগাড়।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠান চলাকালীন হাউসফুল ৫ এর নির্মাতারা এক সাংবাদিকের সঙ্গে বেশ হাসি মজায় মেতে উঠেছিলেন। তখনই মজার চলে ওই সাংবাদিক অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকের পাশাপাশি ছবির বাজেট সম্পর্কে জানতে চান। অক্ষয়কে যখন তিনি প্রশ্ন করেন তখন অভিনেতা তাঁর নিজস্ব স্টাইলে উত্তর দেন, “ম্যায়নে প্যায়সে লিয়ে হোঙ্গে তো ম্যায় তুঝে কিউ বাতাউঙ্গা? তু হামারা ভাতিজা লাগাতা হ্যায়?”

তিনি আরও সংযোজন করেন, “আমি খুব ভাল পরিমাণ পারিশ্রমিক নিয়েছি, ছবিটিও খুব বড় বাজেটে নির্মিত হয়েছে। আজ খুশি কা দিন হ্যায়। রেইড ডালনা হ্যায় তুঝে? ছোড় না।”

 

 

View this post on Instagram

 

A post shared by Pop Diaries (@ipopdiaries)

হাউসফুল ৫-এর বাজেট প্রায় ৩৫০ কোটি টাকা। এতে অসংখ্য অভিনেতা- অভিনেত্রী অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়স তালপাড়ে, জ্যাকি শ্রফ, দিনো মোরেয়া, সঞ্জয় দত্ত, নানা পাটেকর, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চিত্রাঙ্গদা সিং, চাঙ্কি পান্ডে, জনি লিভার সহ অন্যান্যরা।

এই সিনেমার মূল বিষয় হল এই পুরো তারকা কাস্ট একটি ক্রুজে জাহাজে ওঠেন। সেখানে একটি মৃতদেহ এবং একাধিক সন্দেহভাজনকে দেখতে পান। আসল খুনি এবং গুপ্তধনের পিছনে ছুটতে গিয়ে কী হবে তা দেখতে হলে যেতে হবে প্রেক্ষাগৃহে। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত হাইউজফুল ৫ মুক্তি পাবে ৬ জুন।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী