ক্যান্সার ধরা পড়ার পরেই ছেলেকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি: দীপিকা

আমি আমার ছেলেকে এখনও বুকের দুধ খাওয়াতাম। কিন্তু রোগের কথা শোনার পরেই আমি আমার ছেলের বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি। এমনকী বুকের দুধ খাওয়ানো বন্ধ করার পর আমার ছেলেও আমাকে কোনও বিরক্ত করেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণরোগ লিভার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর। মায়ের এই কঠিন রোগ জেনে গিয়েছে ২ বছরের সন্তান। এখন কেমন আছেন অভিনেত্রী? ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন দীপিকা কক্কর। বলিউড থেকে একের পর এক খারাপ খবর আসছে। গতবছরই জানা গিয়েছিল, অভিনেত্রী হিনা খান স্তন ক্যান্সারে আক্রান্ত। তিনি নিজেই এ কথা জানিয়েছিলেন। যদিও অভিনেত্রী এখন অনেকটাই সুস্থ রয়েছেন। কাজের প্রতিশ্রুতি গুলিও সম্পন্ন করেছেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি ব্যাপক সক্রিয়। অন্যদিকে অভিনেত্রী দীপিকা কক্করের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর এসেছে কয়েক মাস আগেই। ২০২৩ সালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। হিসেবমতো অভিনেত্রীর ছেলের মাত্র ২ বছর বয়স। তার মধ্যেই মায়ের এমন অসুস্থতার কথা বুঝে কেমন প্রতিক্রিয়া ছিল ছেলের?

বর্তমানে অভিনেত্রী স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত। দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম একটি ভ্লগে এ কথা শেয়ার করেছেন। পাশাপাশি অভিনেত্রী দীপিকা কক্করও তাঁর অসুস্থতার কথা জানিয়েছেন এবং জনগণের কাছে তাঁর জন্যে প্রার্থনা করার আবেদন জানিয়েছেন। সম্প্রতি আরেকটি ব্লগে স্বামী শোয়েবের উদ্দেশ্যে অভিনেত্রী বলেছেন, ‘ক্যান্সার শব্দটি সবার কাছেই ভীতিকর। এটি একটি রোগী এবং তাঁর পরিবারের জন্যেও ভীতিকর। কিন্তু চিকিৎসকেরা আমাকে আশ্বস্ত করেছেন যে, আমার রোগের চিকিৎসা করা সম্ভব। আমরা সবাই নিজেদেরকে শক্তিশালী রাখছি।’ এরপর অভিনেত্রী তাঁর ২ বছরের ছেলে রুহানের উদ্দেশ্যে বলেন, ‘আমি আমার ছেলেকে এখনও বুকের দুধ খাওয়াতাম। কিন্তু রোগের কথা শোনার পরেই আমি আমার ছেলের বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি। এমনকী বুকের দুধ খাওয়ানো বন্ধ করার পর আমার ছেলেও আমাকে কোনও বিরক্ত করেনি।

এক্ষেত্রে আমার ছেলে খুব বুদ্ধিমান। সে বুঝেছে যে, আমার কিছু একটা হয়েছে।’ এরপর ছেলে রুহানের প্রসঙ্গে অভিনেত্রীর স্বামী শোয়েব বলেছেন, ‘রুহানের বুকের দুধ খাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। রুহান বুঝতে পেরেছে যে, তাঁর মা ভাল নেই। এরকম কঠিন পরিস্থিতিতে আমরা সবাই শক্তিশালী থাকার চেষ্টা করছি।’ এরপর নিজের অসুস্থতার কথা বলতে বলতে আবেগঘন হয়ে ওঠেন দীপিকা। চোখের জল ফেলতে ফেলতে বলেন, ‘আমার সমস্ত যত্ন নিচ্ছে শোয়েব। আমার পেটের অংশের সামান্য ব্যথা ছিল। যার জন্যে আমাকে হাসপাতালে যেতে হয়েছিল। পরীক্ষার পর জানা যায় যে, আমার লিভারে টেনিস বলের আকারে একটি টিউমার রয়েছে। সেটি পরীক্ষায় জানা যায় আমি স্টেজ ২ ক্যান্সারে আক্রান্ত। আমি রোগের সঙ্গে সর্বদা লড়াই করে চলেছি। জানি আপনাদের আশীর্বাদে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব।’

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের