নবদ্বীপে নৌকা থেকে ঝাঁপ বৃদ্ধের,তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা দফতরের টিম

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: নদিয়া জেলার নবদ্বীপে চলন্ত নৌকা থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ এক বৃদ্ধের৷ ঘটনায় চাঞ্চল্য এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার ক্রিস্টাল বড়ালঘাট থেকে মায়াপুর(Mayapur) যাবার নৌকায়।নৌকার মাঝি বিকাশ হালদার জানান,বুধবার বেলা আনুমানিক আড়াইটে নাগাদ নবদ্বীপ বড়ালঘাট থেকে একটি নৌকা মায়াপুরের দিকে যাচ্ছিল। নৌকা মাঝ গঙ্গায় আসতেই এক বৃদ্ধ আচমকাই নৌকা থেকে ঝাঁপ দেয়। তৎক্ষনাৎ নৌকা ঘুরিয়ে চেষ্টা ওনাকে বাঁচাতে চেষ্টা করি।পাশাপাশি খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়।

পুলিশ সুত্রে জানা যায় ,নৌকা থেকে ঝাঁপ দেওয়া বৃদ্ধের নাম উদয় শংকর(Uday Sankar)। তাঁর বয়স আনুমানিক (৭৮) ।তার বাড়ি বর্ধমানের গলসিতে(Galsi)।পুলিশ সূত্রে জানা যায়, ঝাঁপ দেওয়া বৃদ্ধের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের টিম। তারা জানায় আলোর অভাবে এদিন বেশি সময়, খোঁজা সম্ভব হয়নি। বৃহস্পতিবার আবারও তল্লাশি চালানো হবে গঙ্গায়। নৌকোর মাঝি বিকাশ হালদার জানান, অনেক চেষ্টা করলাম।কিন্তু হাতটা ধরতে পারলাম না। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় ।

যে ব্যক্তি নৌকো থেকে এদিন মাঝ গঙ্গায়(Ganga) ঝাঁপ দেন, তিনি চুপচাপ ধারে বসে ছিলেন। পাশের সহযাত্রীরা কেউই বুঝতে পারেননি নৌকো ছাড়ার পর মাঝ গঙ্গায় গিয়েছে এই ধরনের ঘটনা ঘটাবেন। কি কারণে ওই ব্যক্তি ঝাঁপ দিলেন এই বৃদ্ধ বয়সে তা তার পরিবারের কাছ থেকে জানার চেষ্টা করবে পুলিশ। ওই ব্যক্তি গন্তব্যস্থল মায়াপুর ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার আবহাওয়া ভালো থাকলে সকাল থেকেই গঙ্গায় ওই ব্যক্তির খোঁজে ডুবুরি নামবে। শুরু হবে তল্লাশি অভিযান।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক