বিরাট-শ্রেয়সদের ম্যাচে নিরাপত্তায় মোতায়েন ২,৫০০ পুলিশ কর্মী, ৬৫ পদস্থ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ চণ্ডীগড়: আইপিএলের ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে আজ বৃহস্পতিবার (২৯ মে) মুল্লানপুর স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর শ্রেয়স আইয়ার ও বিরাট কোহলিদের ম্যাচ ঘিরে মুল্লানপুর স্টেডিয়ামকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে পঞ্জাব পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হচ্ছে ২,৫০০ পুলিশ কর্মী। পাশাপাশি থাকছেন ৬৫ পদস্থ আধিকারিক। নিরাপত্তার দুর্ভেদ্য দুর্গ হিসাবে গড়ে তোলা হচ্ছে স্টেডিয়ামকে।

এদিন পঞ্জাব পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ‘পাকিস্তানের সঙ্গে সাময়িক উত্তেজনার প্রেক্ষিতে পঞ্জাব কিংস ও আরসিবির ম্যাচ ঘিরে নিরাপত্তার কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে। স্টেডিয়ামে আসা প্রতিটি গাড়িতে বিশেষ তল্লাশি চালানো হবে। স্টেডিয়ামের আশেপাশের এলাকায় বিশেষ নজরদারি চালানোর পাশাপাশি সন্দেহজনক গতিবিধি দেখা মাত্রই সংশ্লিষ্টদের গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শকদের ভিড়ে মিশে থাকবেন সাদা পোশাকের গোয়েন্দা পুলিশও। ড্রোনের মাধ্যমেও বিশেষ নজরদারি চালানো হবে। কোনও রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না।’

এদিকে পঞ্জাব ও আরসিবির ম্যাচ ঘিরে উত্তেজনা ক্রমশই চড়ছে। ধুন্ধুমার ম্যাচের সাক্ষী থাকতে টিকিটের চাহিদাও তুঙ্গে উঠেছে। যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। তবে হেরো দলেরও ফাইনালে ওঠার সুযোগ থাকছে। কেননা এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে খেলার সুযোগ রয়েছে। অতীতে মুখোমুখি সাক্ষাতে অবশ্য দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখনও পর্যন্ত দুই দল ৩৫ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। পঞ্জাব জিতেছে ১৮ বার। আর রয়্যাল চ্যালেঞ্জার্স জিতেছে ১৭ বার। আজকের ম্যাচেও কেউ কাউকে বিনা যুদ্ধে সূচ্যগ্র জমি যে ছাড়বে না তা বলাই যেতে পারে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা