দত্তপুকুর থেকে ফের ১০ টন নিষিদ্ধ শব্দ বাজি আটক, গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি,দত্তপুকুর: উত্তর ২৪ পরগনা জেলার বারাসত সংলগ্ন দত্তপুকুরে ফের শুরু হয়েছে নিষিদ্ধ বাজি তৈরী ও মজুদ করার কারবার। খবর পায় পুলিশ। এসডিপিও বারাসতের নেতৃত্বে দত্তপুকুর থানা নীলগঞ্জ এলাকা থেকে সাড়ে ১০ টন নিষিদ্ধ শব্দবাজি(Banned Fire Crackers), ৪ টন বাজি তৈরির মশলা আটক করে । ৪ বাজি কারবারিকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার(Duttapukur P.S.) পুলিশ। দত্তপুকুর থানা নীলগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করল। ২০২৩ এর ২৭ অগস্ট নীলগঞ্জ বাজি বিস্ফোরণ কাণ্ডে ৯ জনের মৃত্যু ঘটনা ঘটে। ঘটনার পর দত্তপুকুর থেকে উদ্ধার হয়েছিল টনটন মজুদ থাকা বাজি তৈরির মশলা ।

তারপর ফের শনিবার ভোররাতে দত্তপুকুর থানার পুলিশ নীলগঞ্জ(Nilanganj) এলাকায় হানা দেয় বেআইনি আতশবাজি তৈরির মশলা মজুদ থাকার খবর পেয়ে। সেখান থেকে প্রায় সাড়ে ১০ টন নিষিদ্ধ বাজি সহ প্রায় ৪টন বাজির মশলা উদ্ধার করা হয়।৪ বাজি কারবারিকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। নিষিদ্ধ শব্দবাজির মধ্যে তুবড়ি, চকলেট বোমা, শক্তপক্ত সেল রয়েছে।গত দেড় বছর আগে এই এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।সে ঘটনায় প্রায় নয় জনের মৃত্যু হয়। নীলগঞ্জ ইছাপুর এলাকায় বাজি তৈরীর কাজে সক্রিয় একাধিক চক্র।

সেই খবর পুলিশ পেয়ে শনিবার কাক ভোরে নীলগঞ্জ এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বাজী সহ চারজনকে গ্রেফতার করল। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই বিপুল পরিমাণে বাজি তৈরি ও মজুদ করেছিল ফের ওই এলাকার কিছু মানুষ এবং চক্রের পাণ্ডারা তা নিয়ে উচ্ছে প্রশ্ন। পুলিশ কিন্তু জানিয়ে দিয়েছে তাদের সজাগ দৃষ্টি রয়েছে। মাঝেমধ্যেই হানা দিয়ে তারা এই ধরনের বেআইনি বাজি মজুদ হলে তা আটক করবে এবং উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করবে। গ্রেফতার করা হবে বেআইনি বাজি কারবারীদের।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের