ভাটপাড়া থেকে আওয়ামী লীগের ৩ সক্রিয় সদস্যকে আটক করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড থেকে বাংলাদেশের আওয়ামী লীগের(Awamilig) তিন সক্রিয় সদস্যকে আটক করল পুলিশ। দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস তারা সেখানে ছিল। তাদের কাছ থেকে চিকিৎসার কাগজপত্র ও বাংলাদেশের পাসপোর্ট এবং ভিসা পাওয়া গিয়েছে। সেগুলির সত্যতা যাচাই করছে পুলিশ। আওয়ামী লীগের তিন সক্রিয় নেতাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। জগদ্দল থানার(Jagatdal P.S.) অন্তর্গত বাসুদেবপুর মোড়ে একটি বাড়িতে ৩ জন বাংলাদশি এসে বসবাস করছে বলে খবর পায় পুলিশ। এরপর জগদ্দল থানার পুলিশ আসলে তাদের কাগজপত্র ও নথিপত্র দেখতে চাইলে তারা সমস্ত কাগজপত্র দেখাতে পারেনি। ফলে বাড়িতে থাকা তিনজনকে পাওয়া যায়। বাকিরা পলাতক। এই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ এর জন্য জগদ্দল থানায় নিয়ে যায় পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান এরা আওয়ামী লীগের সদস্য।এদের নাম আশাবুল রহমান, জুয়েল ও আবিদ। পলাতক বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা বরুণ দাস জানান এটা খুব একটা বাড়ি থেকে বের হতো না ।তবে মাঝেমধ্যে বের হয়ে স্থানীয় বাজার থেকে জিনিসপত্র কিনে আনত। ।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভাটপাড়া পৌরসভার(Bhatpara Municipalty) স্থানীয় কাউন্সিলর অরুণ ব্রহ্ম জানিয়েছেন এই বাড়িটির মালিক যিনি তিনি এর আগেও দুজন বাংলাদেশিকে এনে রেখেছিলেন। স্থানীয় মানুষের কাছ থেকে সেই খবর পেয়ে তিনি কাউন্সিলার হিসেবে নিজে এসেছিলেন এবং তাদের বৈধ পাসপোর্ট দেখতে চাইলে তারা দেখিয়েছিলেন। পরবর্তীকালে তারা চলে গিয়েছিল। আবার নতুন করে আওয়ামী লীগের কিছু নেতা এসেছে সেখানে থাকা শুরু করে। স্থানীয় মানুষের কাছ থেকে তিনি বিষয়টি জানতে পেরেছেন। গোটা বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে। ওই বাড়ির কাজের মেয়ে প্রিয়াঙ্কা বিশ্বাস জানান, তাকে স্থানীয় বাজারের এক দোকানদার ওই বাড়িতে কাজ করার জন্য কথা বলিয়ে দিয়েছিলেন। তিনি ওই বাড়িতে ঘর পরিষ্কার এবং বাসন মাজার কাজ করতেন। তাকে বলা হয়েছিল এই বাড়িতে কাজ করতে মিলবে মোটা টাকার বেতন।

ওই বাড়ি থেকে স্থানীয় এক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের মুখোমুখি হয় সংবাদ মাধ্যম। তিনি জানান, যারা এই বাড়িতে ছিলেন তারা সকলেই আওয়ামী লীগের বাংলাদেশের সক্রিয় সদস্য। বর্তমানে ওপার বাংলার অশান্ত পরিস্থিতি জেরে তারা চিকিৎসা করাতে বৈধ ভিসা নিয়ে ভাটপাড়ায় আশ্রয় নিয়েছিল। স্থানীয় এক ব্যক্তি জানান সম্প্রতি ওই ব্যক্তিরা বাজার থেকে একটি দোকান থেকে ওজন মাপার যন্ত্র নিয়ে এসেছিল ওই বাড়িতে। প্রকৃত ওই দিন বাংলাদেশী আওয়ামী লীগের সক্রিয় সদস্য কিনা তাদের বৈধ ভিসা সঠিক কিনা এবং চিকিৎসার কাগজপত্র সবকিছুই খতিয়ে দিচ্ছে ভাটপাড়া থানা(Bhatpara P.S.) পুলিশ।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের