বিধবার হাতে ‘কিডন্যাপ’ স্বামী, পুলিশের সাহায্য চাইছে স্ত্রী

পরকীয়া সম্পর্কের নানান বিচিত্র ঘটনা সামনে আসে। সদ্য জ্বলজ্বল করছে হাওড়ার দুই গৃহবধূর সঙ্গে রাজমিস্ত্রীদের প্রেমের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: পরকীয়া সম্পর্কের নানান বিচিত্র ঘটনা সামনে আসে। সদ্য জ্বলজ্বল করছে হাওড়ার দুই গৃহবধূর সঙ্গে রাজমিস্ত্রীদের প্রেমের ঘটনা। এবার হুগলিতে জলজ্যান্ত স্বামীকে প্রেমের ফাঁদে ফেলে ‘কিডন্যাপ’ করে নিল এক বিধবা। পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন সুতিথি মণ্ডল।

হুগলির ডানকুনির রঘুনাথপুরের দক্ষিণপাড়ার ঘটনা। স্ত্রী সুতিথির অভিযোগ, তাঁর স্বামীর দিকে নজর ছিল পাড়ারই এক বিধবা মহিলা রিমা চৌধুরীর। গত ৫ জানুয়ারি ‘কাজ আছে’ বলে বাড়ি থেকে বেড়িয়েছিলেন সুতিথির স্বামী শুভ মণ্ডল। সুতিথির অভিযোগ বাড়ির কিছু গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে সেদিন বাড়ি থেকে বেড়িয়েছিলেন তাঁর স্বামী। কিন্তু বেলা গড়িয়ে গেলেও বাড়িতে ফেরেননি শুভ। চিন্তায় ফোন করলেও সুইচড অফ আসে। তাতে চিন্তা বেড়ে যায় স্ত্রী শুভ মণ্ডলের। চিন্তা বাড়তেই থাকে। পরবর্তীতে স্ত্রী সুতিথি জানতে পারেন পাড়ার এক বিধবার সঙ্গে পালিয়েছেন তাঁর স্বামী। গোপনে প্রেম এতদূর গড়িয়েছে জানতেই পারেনি সুতিথি। পরে ওই বিধবা মহিলার বাড়ি গিয়ে চক্ষুচড়ক গাছ সুতিথির। তাঁর হাতে আসে একটি কোর্ট পেপার। যাতে রিমা লিখেছেন ছেলেকে শ্বশুর আর দেওরের কাছে রেখে শুভর সঙ্গে ঘর বাঁধতে তিনি বাড়ি ছাড়ছেন। শুভই তাঁর সব দায়িত্ব নেবেন। রিমার শ্বশুর বিন্ধেশ্বর চৌধুরী, দেওর ছোট্টু চৌধুরী-সহ রিমার আত্মীয়দের স্বাক্ষরও রয়েছে তাতে।

সূত্র মারফত জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক গজিয়ে উঠেছিল শুভ ও রিমার মধ্যে। সেই সম্পর্ককেই পরিণতি দিতে বাড়ি ছেড়েছেন শুভ। ডানকুনি থানায় বিচার চেয়ে দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন সুতিথি। রঘুনাথপুরের বাসিন্দা জানিয়েছেন, ‘আমার এক বছরের মেয়ে আছে। সে বাবাকে খুঁজছে। আমি চাই, স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক।’’ শুভর বাবা দেবেন মণ্ডল জানিয়েছেন, ‘ডানকুনি থানায় অভিযোগ করেছি। ছেলে ফিরে আসুক এটাই চাই।’

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের