বকরি ঈদে কুরবানিতে নিষেধাজ্ঞা জারি করল এই মুসলিম দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাত পোহালেই মুসলিমদের প্রিয় উ‍ৎসব ঈদ-উল আযহা। যা বকরি বা কুরবানি ঈদ হিসাবেও পরিচিত। উ‍ৎসবে নিজের প্রিয় পশুকে বলি দেন ধর্মপ্রাণ মুসলিমরা। তবে ঈদ উল আযহার মুখেই মুসলিম প্রধান দেশ মরক্কোর রাজা এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যাতে শোরগোল পড়ে গিয়েছে। আসন্ন ঈদ- উল আযহায় কোনও পশুকে বলি দেওয়া যাবে না বলে ডিক্রি জারি করেছেন। আর সরকারের ওই নির্দেশে মাথায় হাত পড়েছে মরক্কোর মুসল্লিদের। ইতিমধ্যেই রাজার নির্দেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অনেকে বলছেন, ধর্মীয় রীতিতে এমন হস্তক্ষেপ তাঁরা মেনে নিতে পারবেন না এবং যে কোনও মূল্যে কুরবানি পালন করবেন।

আচমকাই কেন পশু কুরবানিতে নিষেধাজ্ঞা?

বুধবার (৪ জুন) মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা ডিক্রি পড়ে শোনান। ওই ডিক্রিতে বলা হয়েছে ‘গত কয়েক  বছর ধরে খরা ও নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের পশুসম্পদ চরম সঙ্কটে পড়েছে। পশুর সংখ্যা এতটাই কমে গিয়েছে যে, ভবিষ্যতের জন্য অবশিষ্ট পশুগুলো রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। পশু জবাই এই মুহূর্তে বন্ধ না করলে দেশ আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে।’ কুরবানিতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকারের তরফে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি গঠিত হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী। জরিমানা থেকে শুরু করে কুরবানির পশু বাজেয়াপ্তের ক্ষমতাও দেওয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে কুরবানির জন্য কেনা ভেড়া, ছাগল সহ নানা পশু বাজেয়াপ্ত করছে বিশেষ বাহিনী।

রাজা পঞ্চম মোহাম্মদের জারি করা ওই ডিক্রি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মাথায় হাত পড়েছে কৃষকদের। দীর্ঘ খরায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঈদ-উল আযহাকে সামনে রেখে পশু বিক্রি করে লাভের আশা করছিলেন। কুরবানি বন্ধ হওয়ায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন। কৃষকদের সংগঠনের নেতারা সরকারের কাছে ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

 

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?