তুলসী গাছ দেয় সৌভাগ্য আসার শুভ সংকেত, চিনে নিন সহজেই

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। তুলসী গাছকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় সব মানুষই চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ তার বাড়িতে বর্ষিত হোক। মানুষ তুলসীকে দেবী লক্ষী রূপে পূজা করেন। বিশ্বাস করা হয় তুলসী গাছ আমাদের জীবনে অনেক শুভ লক্ষণ বয়ে আনে। তাই আপনিও যদি আপনার গৃহে থাকা তুলসী গাছটিতে কিছু লক্ষণ দেখতে পান, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী এবার আপনার বাড়িতে আসছেন। আসুন জেনে নিই তুলসী গাছের সেই শুভ লক্ষণ গুলি কী কী।

শাস্ত্র অনুসারে তুলসী গাছে যদি নতুন পাতা বা শাখা বিকশিত হতে শুরু করে তাহলে বুঝবেন আপনার অসমাপ্ত কাজ খুব তাড়াতাড়ি সমাপ্ত হবে। আপনি একসময় প্রচুর পরিশ্রম করেছেন তারই ফল দিচ্ছেন মা লক্ষ্মী। তুলসী গাছে নতুন পাতা বা শাখা আসা শুভ ইঙ্গিত বহন করে।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, সবুজ তুলসী অত্যন্ত শুভ। এটি সম্পদের প্রতীক। আপনার বাড়িতে যদি সবুজ তুলসীর গাছ থাকে তাহলে বুঝবেন আপনি দ্রুত সম্পদশালী হবেন। এছাড়াও সবুজ তুলসী প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তিকে গৃহে নিয়ে আসে।

তুলসীর মঞ্জরী অর্থাৎ ফুল আসা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এর অর্থ হল দেবী লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন। খুব শীঘ্রই আপনার আর্থিক অবস্থা উন্নত হতে চলেছে।

উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ লাগানো শুভ। মনে রাখবেন এই পবিত্র গাছের কাছে কখনওই জুতো, চটি, ঝাঁটা, ডাস্টবিন বা ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না। এছাড়াও প্রতিদিন তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান, ধূপ দিন।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪