অনলাইন জুয়ার নামে প্রতারণা, নিউটাউনের ডেরায় হানা দিয়ে চার পাণ্ডাকে ধরল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের লোভ ক্রমশই বাড়ছে। আর তার ফায়দা লুটছে প্রতারকরা। নানা ফন্দি-ফিকির করে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রতারণার শিকার হয়ে অনেকে সর্বস্বান্তও হচ্ছেন। এমনই এক প্রতারক চক্রের পর্দাফাঁস করল বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার অপরাধ শাখার আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউনের এক বহুতল আবাসনের ডেরা থেকে  গ্রেফতার করল চার প্রতারককে। সেই  সঙ্গে উদ্ধার করেছে ১৫টি মোবাইল ফোন ও ৩৩টি সিমকার্ড।

বৃহস্পতিবার (৫ জুন) বিধাননগর সাইবার অপরাধ শাখার এক আধিকারিক জানিয়েছেন ‘নিউটাউনের অ্যাকশন এরিয়া-১ এ অবস্তিত সঞ্জীবা গার্ডেনে ডেরা বেঁধেছিল চার প্রতারক অঙ্কিত গুপ্ত, দেবজি‍ৎ বসাক, কুশল রায় ও শম্ভু। এদের মধ্যে অঙ্কিত ও দেবজিতের  বাড়ি কলকাতার জোড়াবাগান এলাকায় এবং কুশল রায়ের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। চতুর্থ প্রতারক শম্ভুর বাড়ি প্রকৃতপক্ষে নেপালে কিন্তু বর্তমানে সে সঞ্জীবা গার্ডেনে থাকত। চার জনে মিলে একটি ভুয়ো অনলাইন জুয়া সাইট খুলে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ  হাতিয়ে নিচ্ছিল।

বিশ্বস্তসূত্রে খবর পেয়ে নিউটাউনের ওই আবাসনে হানা দিয়ে চার জনকে হাতেনাতে গ্রেফতার করা। অভিযান চালানোর সময়ে ধৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যাঙ্কের ৪৬টি ডেবিট কার্ড, ১৫ টি মোবাইল ফোন, ৩৩টি সিম কার্ড, ২টি ল্যাপটপ, ২টি পাসপোর্ট, ১৬টি ব্যাঙ্কের পাশবই, ৫টি চেক বই, নগদ  ৩,১২০ টাকা-সহ আরও বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের আদালতে হাজির করা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের