এখনও নিখোঁজ ইলেকট্রিক শক দেওয়া কিশোর, ধৃতদের বয়ানে অসঙ্গতি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোবাইল চুরির অভিযোগে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দৃশ্য দেখে আঁতকে উঠেছিল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। শুধুমাত্র সন্দেহর বশে তাকে মারা হয়েছিল পশুর মতো। এই ঘটনায় পুলিশের জালে এসেছে মূল অভিযুক্ত-সহ পাঁচজন।

সন্তোষপুরের কারখানায় নির্যাতিত কিশোর এখনও নিখোঁজ। তার খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ। এখনও বোঝা যায়নি কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিশোরকে। পুলিশের জালে যে ৫ জন ধরা পড়েছে তাদের জেরা করেছে পুলিশ। বয়ান দেওয়ার সময় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে কিশোরকে খুঁজে পেতে মরিয়া পুলিশ। এলাকার বিভিন্ন খাল, পুকুর, নদীতে তল্লাশি চালানো হচ্ছে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায় উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এক কিশোরকে। মাঝে মাঝে তাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। অনুসন্ধানে জানা যায়, এই ঘটনাটি সন্তোষপুরের একটি জিনসের প্যান্ট রঙ করার কারখানার। মাস দেড়েক আগে এক পরিচিত ব্যক্তি ওই কিশোরকে কাজের জন্য কারখানায় নিয়ে এসেছিল। বছর চোদ্দোর কিশোর আদপে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা। এরপর কারখানার মালিক মোবাইল চোর সন্দেহে কিশোরকে ব্যাপক শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর রবীন্দ্রনগর থানার পুলিশ কারখানার দুই কর্মীকে গ্রেফতার করে। কারখানার মালিক শাহেনশাহ পলাতক ছিল। বৃহস্পতিবার মুম্বই থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে গ্রেফতার হয় শাহেনশাহর দাদা ফিরোজ আলম এবং দুই ভাইয়ের নাবালক ভাগ্নে। মোবাইল ফোনের টাওয়ার লোকেশনই পুলিশকে বলে দিয়েছিল শাহেনশাহ কোথায় রয়েছে। যদিও পুলিশের থেকে বাঁচতে একাধিক ফোনের সুইচ প্রথমে অফ করে দিয়েছিল তারা। হাওড়া স্টেশনে একটি ফোন অন করা হয়েছিল। সেখানেই তাতেই লাইভ লোকেশনে দেখা যায়, অভিযুক্তরা ট্রেন ধরে পালাচ্ছে।

মুম্বইয়ে পালানোর কারণ হল এর আগে সাত বছর মুম্বইয়ে কাজ করেছিলেন শাহেনশাহ। ফলে স্বপ্ননগরী তার হাতের তালুর মতো চেনা। ফলে সেখানে পালানোই সবচেয়ে নিরাপদ। কিন্তু রামনগর থানার পুলিশ তাদের ধাওয়া করে মুম্বই থেকে শাহেনশাহ ও অন্য দু’জনকে গ্রেফতার করে। এখন সবার আগে ওই নির্যাতিত নাবালককে উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। তার সন্ধানে নানা জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স