বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে পরকীয়া, ব্ল্যাকমেলিংয়ে চরম পরিণতি ব্যক্তির…

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : বন্ধুর প্রেমিকার মাকে দেখেই প্রেমে পড়েছিলেন এক ব্যক্তি। বাড়িতে স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নদিয়ার শান্তিপুর ঢাকা পাড়ার বাসিন্দা অমর দেবনাথ (৪২)। এই নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত। বাড়ি থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য।

মৃতের পরিবার সূত্রে খবর, এক বন্ধুর প্রেমিকার সূত্রে তাঁর মায়ের সঙ্গে পরিচয় হয় অমরের। সেই আলাপ পরিচয় থেকে একটি সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে। অমরের বাড়িতে স্ত্রী ও ছেলে রয়েছে। ওই সম্পর্ক থেকে বেড়িয়ে আসার জন্য বার বার বলতে থাকে অমরের স্ত্রী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দুজনের মধ্যে প্রায়ই অশান্তি হত। কিন্তু কোনোভাবেই ওই সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে পারছিল না বলে জানা গিয়েছে। অভিযোগ, ওই মহিলা অমরকে টাকার জন্য ব্ল্যাকমেল করত। টাকার চাহিদা দিন দিন বাড়ছিল। চাপের হাত থেকে বাঁচতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন অমর।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অন্যদিকে অমরের মৃত্যুর খবর পেয়েই বাড়ি থেকে পালিয়েছেন অভিযুক্ত মহিলা। তার খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মৃতের স্ত্রীয়ের অভিযোগ, অভিযুক্ত মহিলার সঙ্গে অমরের বচসা হয়েছিল শুক্রবার। সংসার ছেড়ে যাওয়ার জন্য অমরকে চাপ দেওয়া হচ্ছিল। এর আগেও কয়েকজনের সঙ্গে একই ব্যবহার করে ওই মহিলা। অভিযুক্তের চরম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের স্ত্রী। শান্তিপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?