ইলামবাজার জঙ্গলে দুষ্কৃতিদের হামলার মুখে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির পুত্রবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি,ইলামবাজার: দুষ্কৃতিদের হামলার মুখে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির পুত্রবধূ। অস্ত্র নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য কান্তি রায় সরস্বতীকে। বীরভূমের ইলামবাজার জঙ্গলের কাছে ঘটনাটি ঘটেছে। ইলামবাজার ও শান্তিনিকেতন দুই থানাতে(Shantinikatan P.S.) অভিযোগ দায়ের। তদন্তে পুলিশ, আতঙ্কিত শান্তিনিকেতনে বসবাসকারী আইনজীবী পরিবার।শান্তিনিকেতনের উত্তরপল্লীর বাসিন্দা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির পুত্রবধূ হাইকোর্টের আইনজীবী শ্রেয়া রায় সরস্বতী। গত বুধবার বীরভূমের ইলামবাজার থানার(Ilambazar P.S.) বনাঞ্চল এরিয়ায় দুষ্কৃতিদের খপ্পরে পড়ে। আইনজীবী দম্পতিকে দুষ্কৃতীরা অস্ত্র দেখিয়ে হুমকি দেয়। বলে, হাইকোর্টের একটি মামলা থেকে সরে দাঁড়াতে।

এই ঘটনায় রীতিমত ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত কলকাতা হাইকোর্টের আইনজীবী দম্পতি। ইতিমধ্যেই ইলামবাজার থানা ও শান্তিনিকেতন থানায় দারস্ত হয়েছেন। কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য কান্তি রায় সরকার জানান, ইলামবাজার থানার জঙ্গল এরিয়ায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরেন। তারপর অস্ত্র নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। দুষ্কৃতীরা বলে, স্পেসিফিক এমন মামলা থেকে সরে দাঁড়ান। না হলে প্রাণে মেরে ফেলা হবে। আমরা রীতিমতো আতঙ্কিত। পুলিশের দ্বারস্থ হয়েছি।

বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছি। বীরভূম জেলা পুলিশ গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত করছে।জানা গেছে ,ইলামবাজারের জঙ্গলে নয় শুধু ওই আইনজীবী স্বামী-স্ত্রীকে তারা গরমের ছুটিতে শান্তিনিকেতনে ছুটি কাটাতে যে বাড়িতে এসে উঠেছেন সেখানেও এসে হুমকি দিচ্ছে কিছু দুষ্কৃতী। পুলিশ সমস্ত অভিযোগ গুলি খতিয়ে দেখছে।ওই আইনজীবী পরিবার তাদের পুলিশি নিরাপত্তা দেওয়া হোক বলে দাবি জানিয়েছেন।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন