কপিল শর্মা শোয়ে ফিরছেন সিধু, প্রথম পর্বেই দেখা যাবে সলমানকে

এই সিজনের প্রথম অতিথি হবেন সলমান খান। শোয়ের গুরুত্বপূর্ণ সদস্য নভজ্যোত সিং সিধু তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সুপারস্টারের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: শীঘ্রই শুরু হচ্ছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর তৃতীয় সিজন। ইতিমধ্যেই জনপ্রিয় শোটি টেলিভিশন থেকে হঠে নেটফ্লিক্সে রাজত্ব শুরু করেছে। আগের দুটি সিজনই ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছে। শোয়ের মুখ্য সঞ্চালনার দায়িত্বে থাকেন কপিল শর্মা। এছাড়াও বিচারকের আসনে থাকেন অর্চনা পুরাণ সিংহ, নভজ্যোতসিংহ সিধু। এছাড়াও পারফরম্যান্স করে থাকেন ক্রুষ্ণা অভিষেক, সুনীল গ্রোভার-সহ অনেকেই। শোয়ে নানা সেলিব্রিটিরা অতিথি হয়ে আসেন। এবং তাঁদের সঙ্গে মজার মজার কথা বলেন কপিল। সেই কারণেই শোটি শুধুমাত্র দেশেই নয়, গোটা বিশ্বেরও নজর কাড়ে। বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের কারণে গোটা বিশ্ব দেখতে পায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’। যাই হোক, এবার এই শোয়ের ভক্তদের জন্যে একটি সুখবর রয়েছে।

ইতিমধ্যেই শোয়ের শুটিং শুরু হয়ে গিয়েছে। আর দিন কয়েক বাদে নেটফ্লিক্সেও প্রচার শুরু হবে। তবে শোনা যাচ্ছে, এই সিজনের প্রথম অতিথি হবেন সলমান খান। শোয়ের গুরুত্বপূর্ণ সদস্য নভজ্যোত সিং সিধু তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সুপারস্টারের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন, তাতেই মনে হচ্ছে খবরটি সত্য। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, “গ্রেট খানের সঙ্গে, সুলতানদের সুলতান!!!” ছবিতে সলমানকে সিধু, অর্চনা পুরান সিং, ক্রুষ্ণা অভিষেক, কপিল শর্মা এবং সুনীল গ্রোভারের সঙ্গে বাতালাপ করতে দেখা যাচ্ছে। সলমান এর আগে টেলিভিশনে কপিলের শোতে অংশ নিয়েছিলেন, তবে এবারই প্রথমবারের মতো তাঁকে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে অতিথি হিসেবে দেখা যাবে। ছবিগুলি দেখে ভাল মজা পেয়েছেন ভক্তরা।

 

একজন ভক্ত টুইটে লিখেছেন, “দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর উত্তেজনাপূর্ণ নতুন পর্ব! সালমান খান এবং কপিল শর্মা হাসি এবং মজা নিয়ে আসছেন! বিশাল দর্শকসংখ্যা নিশ্চিত!” দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর তৃতীয় সিজন ২১ জুন প্রিমিয়ার হবে। প্রতিটি শনিবার নেটফ্লিক্সে এর নতুষ নতুন পর্ব আসবে। সোমবার ঘোষণা করা হয়েছে যে, সিধু শোতে ফিরে আসছেন এবং তাকে অর্চনার সঙ্গে দেখা যাবে। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর আগের দুটি সিজন ভালো সাড়া পেয়েছিল, তাই দেখা যাক ৩য় সিজন কেমন সাড়া পায়।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪