ভয়ঙ্কর ঘটনা, ঢাকার জেলে খুনের পর ঝুলিয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আওয়ামী লীগ নিধন যজ্ঞের ভয়াবহ চিত্র প্রকাশ্যে। রবিবার (১৫ জুন) ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সাইদুর রহমান সুজন নামে এক আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধ করে খুনের পর ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই নৃশংস খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চালিয়েছে কারা কর্তৃপক্ষ। যদিও একাধিক কয়েদি অভিযোগ করেছেন, এদিন সকালে চার কারারক্ষী প্রথমে সাইদুর রহমান সুজনকে বেধড়ক মারধর করেন। পরে শ্বাসরোধ করে খুন করে সেলের ভিতরেই গামছায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেন। ওই খুনের ঘটনার কথা কাউকে বললে তাদেরও একই পরিণতি হবে বলে হুমকি দেয় কারাগারের সুপার। সবচেয়ে বিস্ময়ের হলো, অস্বাভাবিক মৃত্যু হলেও সুজনের  মৃতদেহের কোনও ময়নাতদন্ত হয়নি। যদিও আওয়ামী লীগ নেতা সুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন কারা মহাপরিদর্শক সৈয়দ মোতাহার হোসেন।

ঢাকার অদূরে অবস্থিত সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন। গত বছরের ৫ অগস্টের পরে আওয়ামী লীগের বাকি নেতাদের মতো তার বিরুদ্ধেও ১৪টি মিথ্যা মামলা দায়ের করে স্থানীয় জামায়াত ইসলামী ও বিএনপি নেতারা। পুলিশের গ্রেফতারি থেকে বাঁচতে আত্মগোপন করেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে উত্তরার একটি বাড়ি থেকে গ্রেফতার করা তাকে। তার পর থেকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারেই ছিলেন।

সুজনের আত্মহত্যার গল্প ফাঁদতে গিয়ে কারা মহাপরিদর্শক তথা জামায়াত ইসলামী নেতা সৈয়দ মোতাহার হোসেন বলেছেন, ‘এদিন সকালে প্রাতঃরাশের পরেই জানলার গ্রিলে গামছা দিয়ে গলায় ফাঁস আত্মহত্যা করেন সাইদুর রহমান সুজন। কারারক্ষীরা দেখতে পেয়েই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন।’ যদিও কারাগারে থাকা কয়েদিরা জানিয়েছেন, যেখান থেকে সুজনের নিথর দেহ উদ্ধার হয়েছিল, সেই জানলার উচ্চতা যা তাতে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে কোনও পূর্ণ বয়ষ্ক মানুষ কেন, একজন কিশোরের পক্ষেও ঝুলে পরা সম্ভব নয়।’ এ নিয়ে গত ১০ মাসে দেশের বিভিন্ন জেলে আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মীর মৃত্যু হয়েছে। যার অধিকাংশই ‘হৃদরোগ’ বা ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। কোনও ঘটনারই তদন্ত হয়নি।

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড