কবে ও কেন করবেন বিপত্তারিণী ব্রত ? জেনে নিন  

Share:

নিজস্ব প্রতিনিধি: যুগ-যুগান্ত ধরে ভক্তিপ্রাণ অধম মানুষ তাঁদের জীবনে নানা আশঙ্কা বা বাধার সঙ্কেত দেখলেই পরমাপ্রকৃতি দেবী আদ্যাশক্তির বিপত্তারিণীশরণাপন্ন হয়ে থাকেন। বিপত্তারিণী মঙ্গল চণ্ডীর কাছে সাংসারিক অশান্তি, অমঙ্গল ও সকল প্রকার বিপদ থেকে মুক্তির আশায় বাড়ির নারী পুরুষেরা  বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন। যা বহু বছর ধরে মূলত হিন্দু ধর্মাবলম্বী গৃহস্থ নারীদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসভিত্তিক ব্রত। এই ব্রত মূলত আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী সময়ে পালন করা হয়—বিশেষত যে শনিবার ও মঙ্গলবার পড়ে, সেই দু’দিন। প্রতিবছর এই দু’দিনেই বিপত্তারিণীর পুজো সম্পন্ন হয়।

জানা যায়, বিপত্তারিণী মা’কে সঙ্কটমোচিনী বা বিপদনাশিনী রূপেও অভিহিত করা হয়। দেবী বিপত্তারিণীকে পূজার মাধ্যমে বিপদ, দুঃখ, শোক এবং শত্রুতা থেকে মুক্তি লাভের আশীর্বাদ চাওয়া হয়। বিপত্তারিণী পুজোর একটি বিশেষ নিয়ম হল—সমস্ত উৎসর্গ (যেমন—ফল, পুষ্প, পান, সুপারি, প্রদীপ, ধূপ ইত্যাদি) ১৩টি করে দিতে হয়। এটি সংখ্যার মাধ্যমে দেবীর প্রতীকী পূজা, যা সৌভাগ্য এবং অভিপ্রেত সুফল প্রাপ্তির নির্দেশ দেয়।

২০২৫ সালে বিপত্তারিণী ব্রত পড়েছে —

  • ২৮ জুন (১৩ আষাঢ়, শনিবার)
  • ১ জুলাই (১৬ আষাঢ়, মঙ্গলবার)

বিপত্তারিণী ব্রতের কিছু গুরুত্বপূর্ণ বিধি-নিষেধ:

  • ব্রতের আগের দিন নিরামিষ আহার করা বাধ্যতামূলক এবং পূজার পরে ১৩টি লুচি ও ১৩ রকম ফল প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয়।
  • চাল ও গমজাত খাবার খাওয়া এই দিনে একেবারেই নিষিদ্ধ।
  • অপরিচ্ছন্ন স্থানে পুজো করলে দেবীর কৃপা লাভ হয় না, বরং ঘরে অশান্তি ও বাধা সৃষ্টি হয়।
  • পুজোর সময় নীরবতা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারও সঙ্গে কথা বললে বা মনোযোগ বিচ্যুত হলে, দেবী ক্রুদ্ধ হতে পারেন।
  • অপমানজনক আচরণ (বিশেষত নারীদের প্রতি) এই দিনে একেবারেই বর্জনীয়। এতে মা লক্ষ্মীর অসন্তুষ্ট হন।
  • ঋণ নেওয়া বা টাকা ধার দেওয়া এদিন সম্পূর্ণ নিষিদ্ধ। এতে অর্থ ফেরত আসে না এবং সম্পর্কেও ফাটল দেখা দিতে পারে।
  • চিনি বিতরণ থেকেও বিরত থাকতে বলা হয়, কারণ জ্যোতিষ মতে এটি শুক্র ও চন্দ্রকে দুর্বল করে।

সার্বিকভাবে, বিপত্তারিণী ব্রত কেবল একটি আচার নয়, এটি এক গভীর বিশ্বাস, আত্মসমর্পণ এবং পারিবারিক কল্যাণ কামনার প্রতীক। ভক্তিভরে পালন করলে, মা বিপত্তারিণীর কৃপায় সকল সংকট, বাধা এবং বিপদ থেকে মিলতে পারে মুক্তি।

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়