বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আর বিশ্বকাপ শুরুর দিনই দুঃসংবাদ মরক্কো শিবিরে। চোটের কারণে  পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন দলের দুই তারকা খেলোয়াড় নায়েফ আগুর্দ ও আব্দে এজজাজুলি। দুই জনের পরিবর্ত হিসেবে দলে এসেছেন আমিন এসেবাই ও মারওয়ানে সাদানে। আজ বৃহস্পতিবার (১১ জুন) মরক্কোর ফুটবল ফেডারেশনের তরফে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী রবিবার (১৪ জুন) বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

চার বছর আগে কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলার কীর্তি গড়েছিল মরক্কো। ইতিহাস গড়া সেই দলের সদস্য ছিলেন আগুর্দ ও এজজাজুলি। গত জানুয়ারিতেও আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল খেলা দলেও ছিলেন তারা। কুঁচকির চোটের কারণে গত মার্চের শুরু থেকেই মাঠের বাইরে ৩০ বছর বয়সী আগুর্দ। অস্ত্রোপচার করিয়ে সেরে ওঠার পথে ছিলেন তিনি। কিন্তু এপ্রিলে নতুন সমস্যায় পড়েন। তার পিউবিক হাড়ে ফাটল ধরা পড়ে। তবুও রক্ষণ ভাগের খেলোয়াড়কে বিশ্বকাপ দলে রেখেছিলেন মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি। কিন্তু চোট না সারায় আগুর্দের বদলি নিতে বাধ্য হলেন মরক্কোর কোচ।

অন্যদিকে গত রবিবার নরওয়ের বিপক্ষে বন্ধুত্বমূলক ম্যাচে অদ্ভুত এক দুর্ঘটনার শিকার হন ২৪ বছর বয়সী এজজাজুলি। প্রতিপক্ষের একটি কর্নার কিকের সময় সতীর্থ চাদি রিয়াদ দুর্ঘটনাবশত তাঁর ডান হাঁটুর ওপর পড়ে যান। চোট পাওয়ার পরও রেয়াল বেতিস লেফট উইঙ্গার খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই মাঠ ছেড়ে যেতে হয় তাঁকে। তখনই তার বিশ্বকাপে খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত ছিটকেই গেলেন তিনি।

 

 

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের