১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দিনে সমাজে বেড়েই চলেছে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই সামনে আসছে মহিলাদের উপর যৌন নির্যাতনের ঘটনা। বিশেষ করে কিছু বিকৃত মানসিকতার মানুষের যৌন লালসার শিকার হচ্ছে নাবালিকারা। অনেক সময় যৌন নির্যাতন বা ধর্ষণের পর করা হচ্ছে পাশবিক অত্যাচার। তেমনি একটি ঘটনা আবারও সামনে এসেছে। অভিযোগ উঠেছে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর ছুঁড়ে ফেলা হয়েছে তিনতলা থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার খাম্মামে। নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৬ জুন। অভিযোগ , রাপারথি নগরের বাসিন্দা ও লরি চালক গাউস ওই নাবালিকাকে সঙ্গে নিয়ে যায় এবং তারপর ধর্ষণ করে। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সে নাবালিকাকে তিনতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উঁচু থেকে পড়ে গুরুতর আহত হয় নাবালিকা।  সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে  উন্নত চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে নাবালিকা চিকিৎসাধীন রয়েছে। 

আরও পড়ুন: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

খাম্মাম টাউন পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, মামলাটি সব দিক থেকে তদন্ত করা হচ্ছে এবং প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর পরিবার যাতে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে পুলিশের কাজ শুরু করেছে বলেও জানানো হয়েছে। 

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের