২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে শনিদেবের গতি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২০২৬ সালের ২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি শুরু হতে চলেছে, যা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে সাড়ে সাতির প্রভাবগ্রস্থ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা। বিশেষ করে মানসিক চাপ, আর্থিক সমস্যা ও কর্মক্ষেত্রের বাধা থেকে স্বস্তি মিলতে পারে দুই রাশির জাতকদের।

জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে কর্মফল ও ন্যায়বিচারের অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাঁর গতি পরিবর্তনের প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত রাশির উপর পড়ে। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, ২০২৬ সালের ২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি শুরু হবে এবং ১১ ডিসেম্বর পর্যন্ত তিনি এই অবস্থাতেই থাকবেন। বর্তমানে মেষ, কুম্ভ ও মীন রাশি শনির সাড়ে সাতির প্রভাবের মধ্যে রয়েছে। সাধারণত শনির বক্রগতিকে কঠিন সময়ের সূচক বলে মনে করা হলেও, এবার এই পরিবর্তন বিশেষভাবে কুম্ভ ও মীন রাশির জন্য স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকারা বর্তমানে সাড়ে সাতির শেষ পর্যায় অতিক্রম করছেন। শনি গ্রহের বক্রগতির ফলে দীর্ঘদিনের মানসিক অস্থিরতা, কর্মক্ষেত্রের চাপ এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কিছুটা কমতে পারে। যাঁদের অর্থ কোথাও আটকে রয়েছে বা ব্যবসায় ধারাবাহিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তাঁদের জন্য এই সময় আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা তৈরি করতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রেও সহকর্মীদের সঙ্গে বিবাদ বা অফিস রাজনীতির মতো সমস্যার প্রভাব কমতে পারে। কর্মদক্ষতার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও বাড়বে।

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকারা বর্তমানে সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায়ে রয়েছেন, যা সবচেয়ে কঠিন সময় হিসেবে পরিচিত। তবে শনির বক্রগতি তাঁদের জন্য কিছু ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা, গণমাধ্যম বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ, গুরুত্বপূর্ণ দায়িত্ব বা বড় চুক্তি পেতে পারেন। পুরনো আর্থিক ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার সুযোগও মিলতে পারে। পাশাপাশি দীর্ঘদিনের শারীরিক সমস্যা বা অসুস্থতা থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

আরও পড়ুন:১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

শনিদেবের কৃপা লাভের জন্য প্রচলিত কিছু উপায়

১) প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন।

২) দরিদ্র বা অভাবী ব্যক্তিদের কালো তিল, কালো ছোলা, কালো পোশাক বা ছাতা দান করা শুভ বলে মনে করা হয়।

৩) প্রতি শনিবার বা মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে শুভ ফল মিলতে পারে বলে বিশ্বাস করা হয়।

জ্যোতিষশাস্ত্রের মতে, শনি গ্রহের এই বক্রগতি অনেকের জীবনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে কুম্ভ ও মীন রাশির জাতকদের জন্য আগামী কয়েক মাস তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। 

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা