‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইরানের তেলের ভান্ডারের নিয়ন্ত্রণ নেওয়াই যে আসল লক্ষ্য, তা স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জানিয়ে দিলেন, ‘আজ বৃহস্পতিবার (১১ জুন) রাতেই ইরানে ব্যাপক হামলা চালাবে মার্কিন সেনা।’

গত কয়েকদিন ধরেই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর জন্য তেহরানের উপরে চাপ দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি দ্রুত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হয়, তাহলে মানচিত্র থেকে মোজতবা খামেইনির দেশকে মুছে দেওয়া হবে বলেও হুঙ্কার ছেড়েছেন তিনি। যদিও তাতে কর্ণপাত করেনি। উল্টে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে। এদিন সমাজমাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘আজ (বৃহস্পতিবার) রাতেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে জোরদার হামলা চালাবে (যাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি তাদের বেশিরভাগ আক্রমণাত্মক সক্ষমতাও ধ্বংস হয়ে গিয়েছে!)।’

ইরানের তেলের খনি খার্গ দ্বীপ দখল করাই যে আমেরিকার পাখির চোখ, তাও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘এক পর্যায়ে আমরা শিগগিরই ইরানের খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামো অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেব। এরপর তাদের তেল ও গ্যাস বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করব, ঠিক যেভাবে আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রে করেছি। এটি ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্র-দুই দেশের জন্যই চমৎকারভাবে কাজ করছে।’

ইরানের উপকূলবর্তী ছোট দ্বীপ খার্গ হচ্ছে তেলের ভান্ডার। এখানে ইরানের প্রধান তেল টার্মিনাল রয়েছে। তাছাড়া, খার্গ দ্বীপ ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্রগুলোর একটি হওয়ায় এই দ্বীপ দখল বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে। ট্রাম্পের হুমকির পর বিশ্ববাজারে তেলের দাম এরই মধ্যে প্রায় ২ ডলার বেড়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ট্রাম্পের হুমকির ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরও অবনতি ঘটবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সঙ্ঘাত আরও তীব্র হবে।’

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার