২৭ ফেব্রুয়ারি ভোট হবে রাজ্যের ১০৮ পুরসভায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য নির্বাচন কমিশন শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে আগামী ২২ জানুয়ারি রাজ্যের যে চার পুরনিগমে ভোট হওয়ার কথা ছিল তা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে কমিশন এটাও জানিয়েছে, এই ভোট পিছিয়ে গেলেও আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের আরও ১০৮টি পুরসভায় যে ভোট হওয়ার কথা র‍য়েছে তা ওই দিনেই অনুষ্ঠিত হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য এদিন এই তথ্য জানিয়েছেন। খুব শীঘ্রই এই পুরসভাগুলির নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন।

২০২০ সালের মার্চ মাসেই কলকাতা সহ রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারনে সেই নির্বাচনের দিন ঘোষণা করেও তা বাতিল করতে বাধ্য হয় রাজ্য নির্বাচন কমিশন। কার্যত সেই সময় থেকেই কলকাতা সহ ওই সব পুরসভায় প্রশাসক বসিয়েছিল রাজ্য সরকার। তা নিয়ে পরে আবার আপত্তি তোলে বাম দলগুলির পাশাপাশি বিজেপিও। বিশেষ করে কলকাতা পুরনিগম নিয়ে এই আপত্তিকে রীতিমত মামলার রূপ দিয়েছিল গেরুয়া শিবির। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত তাঁরা একের পর এক মামলা ঠুকেছিল পুরনির্বাচন করানোর জন্য। সেই সঙ্গে তাঁদের দাবি ছিল ফিরহাদ হাকিমকে কলকাতা পুরনিগমে প্রধান প্রশাসকের পদ থেকে সরানোর। যদিও কোথাও তাঁরা জয়ের মুখ দেখতে পারেনি। ইতিমধ্যেই কলকাতা পুরনিগমের নির্বাচন সাঙ্গ হয়েছে। আগামী ২২ জানুয়ারি ছিল বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ির পুরনির্বাচনের কথা। কিন্তু এখন সেই নির্বাচন কোভিডের কারনে ৩ সপ্তাহ পিছিয়ে ১২ ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। তবে ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি যে ১০৮ পুরসভায় ভোট হওয়ার কথা পুরমামলার সূত্রে কলকাতা হাইকোর্টকে কমিশন জানিয়েছিল তা অপরিবর্তিত থাকছে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন