Loading live market data...
Loading active stocks...
Connecting...

কসবাকাণ্ড: আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবাকাণ্ডে বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। কলকাতা হাইকোর্টের তিনটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে। কলকাতার কলেজ গুলো নিরাপত্তা কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখা হোক,  কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক সেই দাবি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানি দিয়েছে, এই বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণের প্রয়োজনীয়তা নেই। সকল মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিশ দেওয়া হোক।  আগামী বৃহস্পতিবারপ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

কসবা ল কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলাকাত হাইকোর্টে। এমনিতেই এই ঘটনা নিয়ে তদন্ত চলছে। ৯ সদস্যের সিট গঠন করা হয়েছে। পাশাপাশি কলকাতার অন্যান্য কলেজের নিরাপত্তার বিষয় নিয়েও জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের জেরায় ধর্ষণ করার কথা স্বীকার করেছে কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। জেরায় সে জানিয়েছে, তার ক্ষমতা সম্পর্কে সকলের ধারণা ছিল। নির্যাতিতাও তার ক্ষমতা সম্পর্কে জানত। কিন্তু অভিযোগ জানানোর সাহস করবে তা ভাবতেও পারেনি গণধর্ষণ ঘটনায় মূল অভিযুক্ত। নিজের মুখেই সে স্বীকার করেছে এর আগেও একই ধরনের ঘটনা সেই ঘটিয়েছে।কসবাকাণ্ডে অভিযুক্তদের ও নির্যাতিতার ডিএনএ নিয়ে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনার দিন কারা কার কলেজে উপস্থিত ছিলেন তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজে ওই দিন যাঁদের দেখা গিয়েছে, যাঁরা হাজির ছিলেন, সকলকে আলাদা আলাদা করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী