করোনা হলেই কোয়ারেন্টাইন লিভ বরাদ্দ শিক্ষকদের, জানাল শিক্ষা দফতর

করোনার বাড়বাড়ন্তের মাঝেই স্কুলে গিয়ে অফিসিয়াল কাজ ও মিড ডে মিলের প্রক্রিয়া সামলাতে হচ্ছে রাজ্যের শিক্ষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার বাড়বাড়ন্তের মাঝেই স্কুলে গিয়ে অফিসিয়াল কাজ ও মিড ডে মিলের প্রক্রিয়া সামলাতে হচ্ছে রাজ্যের শিক্ষকদের। এর মাঝেই করোনায় আক্রান্ত হচ্ছেন অনেক শিক্ষক কিংবা সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। তাই অন্যান্য বিষয়ে ছুটির মত এই ক্ষেত্রেও বিশেষ ছুটির ব্যবস্থা করল শিক্ষা দফতর। এবার থেকে কোয়ারেন্টাইন লিভ পাবেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে বিকাশ ভবন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে ও করোনা সংক্রমণ ছড়ানো আটকাতে কোয়ারেন্টাইন লিভ আনা হয়েছে। তাই কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর বাড়ির সদস্যের কেউ করোনায় আক্রান্ত হলে তিনি কোয়ারেন্টাইন লিভ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। শিক্ষক বা শিক্ষাকর্মী নিজেও আক্রান্ত হলে কোয়ারেন্টাইন লিভ পেতে পারেন।

আগে সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই এই সুযোগ-সুবিধা ছিল। কিন্তু সেই আওতায় এবার নিয়ে আসা হল শিক্ষক ও শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদেরও। মোট পাঁচটি রোগকে গুরুত্ব দেওয়া হয়েছে কোয়ারেন্টাইন লাইভ। সার্ক, মার্স, কোভিড, এইচ৫এন১ এবং সিসিএফএইচ ইত্যাদি সংক্রামক রোগে কেউ আক্রান্ত হলে তিনি কোয়ারেন্টাইন লিভ পাবেন। অর্থাৎ শিক্ষক-শিক্ষিকাদের বাড়তি সুযোগ দেওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগোল শিক্ষা দফতর। এর আগে মাতৃত্বকালীন ছুটি ও অসুস্থতার জন্য ছুটিও বরাদ্দ ছিল শিক্ষা দফতরে। সেই তালিকায় নবতম সংযোজন হল কোয়ারেন্টাইন লিভ।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?