ফের ফুলবদল? ফেসবুকের ছবি নিয়ে জল্পনার মধ্যে কী জানালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : রায়গঞ্জের তৃণমূল বিধায়কের ফেসবুক প্রোফাইল ঘিরে শুরু হয়েছে জল্পনা। বিধায়ক কী ফিরে যাচ্ছেন বিজেপিতে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। বিধায়ক জানিয়েছেন ফেক প্রোফাইল বানিয়ে তাঁর বদনাম করার চেষ্টা চলছে। বিরোধীদেরই নিশানা করেছেন তিনি। বিরোধীরাও ছাড়তে নারাজ। তাঁরা বিধায়ককে নিশানা করেছেন।

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর একটি ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের ছবি। তৃণমূল বিধায়ক হয়ে তাঁর প্রোফাইলের কভার পিকচারে এই ছবি দেখেই চমকে গিয়েছেন অনেকেই। এই ছবি দেখেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী আবার গেরুয়া শিবিরেই ফিরে যাচ্ছেন তৃণমূল বিধায়ক। ছবির সঙ্গে ওই প্রোফাইলে লেখা আছে “আমার পরিবার-বিজেপি পরিবার”।

এই বিষয়টি প্রকাশ্যে আসতেই বিধায়ক এই অভিযোগ নস্যাৎ করে বলেছেন, তাঁর নামে ফেক প্রোফাইল তৈরি করে কুৎসা রটনা হচ্ছে। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নজরে এনেছেন। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। এই ঘটনায় বিজেপির হাত থআকতে পারে বলেও অভিযোগ করেছেন তিনি।

একসময় বিজেপিতেই ছিলেন কৃষ্ণ কল্যাণীর। ২০২১ সালে বিজেপির টিকিটে রায়গঞ্জের বিধায়ক হয়েছিলেন তিনি। পরে পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেন তিনি। গত লোকসভা নির্বাচনের আগে বিধায়ক পদে ইস্তফা দেন। তৃণমূলের টিকিটে লড়লেও জয় পাননি কৃষ্ণ কল্যাণী। সেই সময়  বিধায়কের আসন ফাঁকা থাকায় উপনির্বাচন হয়। তৃণমূলের টিকিটে জিতে ফের বিধায়ক হন তিনি। তাই তার কভার পিকচারে বিজেপি শীর্ষ নেতৃত্বের ছবি দেখে জল্পনা শুরু হয়েছে।

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

আজকের রাশিফল: হঠাৎ অতিথির আগমনে খরচ বাড়বে, বিদেশ ভ্রমণের সুযোগ..

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের