জ্বরে কটা প্যারাসিটামল? খাওয়ার আগে জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষাকাল মানেই একাধিক রোগের সম্ভাবনা। সামান্য সর্দি কাশি থেকে শুরু করে জ্বর পেটের সমস্যা দেখা দিতে পারে এই সময়। তাই বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে বেশি সাবধানেই থাকতে হয়। খাবার থেকে শুরু করে জলের মধ্যেও বিভিন্ন সংক্রমণ লুকিয়ে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলেই চেপে ধরে সংক্রমণ। তাই বর্ষাকালে অসুস্থ হয়ে পড়া অস্বাভাবিক কিছু নয়।

বর্ষায় অফিস থেকে বেরোনোর সময় বা স্কুল কলেজ আসা-যাওয়ার পথে বৃষ্টিতে ভেজা স্বাভাবিক ঘটনা। তার ওপর সেই জল শরীরেই শোকানোর ফলে আরো ক্ষতি হচ্ছে। এরপরেই সর্দি, জ্বর, কাশির মত সংক্রমণ ঘটতে থাকে। বর্ষা আসার সঙ্গে সঙ্গে কিছু ভাইরাস সক্রিয় হয়ে যায়। এই সময় জ্বর হলেই সকলেই প্যারাসিটামল খেয়ে নেন সঙ্গে সঙ্গে। এখানেই প্রশ্ন জ্বরে কটি প্যারাসিটামল খাওয়া উচিত? চিকিৎসকরা জানাচ্ছেন ইনফেকশন হওয়ার পর শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা তাকে হারানোর জন্য প্রস্তুত হয়ে থাকে। জ্বর কমাতে সবথেকে কার্যকরী ওষুধ হল প্যারাসিটামল। এই ওষুধ খাবার পর দ্রুত কাজ শুরু হয়ে যায়। কমতে শুরু করে জ্বর। জ্বর কমানোর পাশাপাশি ব্যথা যন্ত্রণা দূর করার কাজেও প্যারাসিটামলের কাজ অতুলনীয়।

চিকিৎসকরা জানিয়েছেন, একজন সুস্থ সবল মানুষ দিনে চার থেকে ছটি প্যারাসিটামল খেতে পারেন। অর্থাৎ চার ঘণ্টা অন্তর অন্তর একটি করে। ছটির বেশি প্যারাসিটামল খাওয়া প্রয়োজন হয় না। জ্বর না এলে প্যারাসিটামল খাওয়ার কোন প্রয়োজন হয় না। তাই জ্বর এলেই একমাত্র প্যারাসিটামল খাওয়া যেতে পারে। কারোর ওজনের ওপর নির্ভর করে প্যারাসিটামল এর পাওয়ার। ৬০ কেজির নিচে কারণ ওজন হলে প্যারাসিটামল ৫০০ খেলেই হয়ে যায়। ৬০-র বেশি হলে ৬৫০ খাওয়া প্রয়োজন হয়।

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ