সিলেবাস বহির্ভূত প্রশ্ন, বাতিল রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা, বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক : ইতিহাসের প্রশ্নপত্রের পর এবার রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার প্রশ্নপত্র। মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। সেই বিতর্ক কাটতে না কাটতেই এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়েও সমালোচনার ঝড়। জানা গিয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসার অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে সেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার পরে ফের বিতর্ক ছড়িয়েছে।রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। শুক্রবার এই পরীক্ষা ছিল। সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। দুপুর ১টায় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৪ মিনিট আগে এই পরীক্ষা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে পক্ষ থেকে এই পরীক্ষা বাতিলের বিষয়টি জানানো হয়। কবে সেই পরীক্ষা হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, আগামী মঙ্গলবার সেই পরীক্ষা নেওয়া হবে। সিলেবাস বহির্ভূত প্রশ্ন থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বিতর্কের মুখে পড়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন উপাচার্য দীপক কুমার কর। তিনি বলেছেন, এই ধরনের ঘটনায় দুঃখীত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটি অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবশত ভুল। টাইপোগ্রাফিতে এই ভুল হয়ে থাকতে পারে।বিশ্ববিদ্যালয়ে চলছে ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা। সেখানেই ইতিহাসের প্রশ্ন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেখানে প্রশ্ন এসেছে, মেদিনীপুরের ৩ ম্যাজিস্ট্রেটের নাম লেখ, যাঁরা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?উল্লেখ্য, ১৯৩১-১৯৩৩ সালে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন ৩ ম্যাজিস্ট্রেট। প্রশ্নপত্র সামনে আসতেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে শিক্ষা মহলে। এই বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। বিপ্লবীদের পরিবারের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে।

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ