মানসিক স্বাস্থ্য ভাল রাখতে চান? নজর রাখুন এই দিকে..

Share:

নিজস্ব প্রতিনিধি : শারীরিক অসুস্থতার বিষয়ে সকলে নজর দিলেও মানসিক সুস্থতার কথা অনেকেই ভাবেন না। শারীরিক যত্নের পাশাপাশি মানসিক যত্ন সুস্থ থাকার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। বহু মানুষ আছেন মানসিক অসুস্থতাকে কোন বিষয়ই নয় বলে মনে করেন। কিন্তু পারিবারিক ও পেশাগত জীবনের চাপে প্রতিনিয়ত অনেকের মানসিক স্বাস্থ্য খারাপ হতে পারে। ধীরে ধীরে তার প্রভাব পড়তে পারে শরীরেও। অতিরিক্ত চাপে ও পরিশ্রমে শরীর কেমন ক্লান্ত হয়, দুর্বল হয়ে যায়, তেমনি মনও ক্লান্ত হয়। শরীরের মতো মনেও বাসা বাঁধে রোগ। মনের যে রোগ বাসা বাঁধে সেটি হল অবসাদ। সঠিক সময়ে এগুলি নজর করা উচিত। নাহলে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। দৈনন্দিন জীবনে বেশ কিছু অভ্যাস হয়েছে যা মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। সেগুলি হল-

কাজের সময় বাদ দিয়ে অনেকেই অবসর সময় কাটান মোবাইল বা ল্যাপটপে। বিশেষ করে ডিজিটাল প্লাটফর্ম গুলোর প্রভাব সব থেকে বেশি। গেম খেলা থেকে শুরু করে মোবাইলের বিভিন্ন রকম আসক্তি মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য গল্পের বই পড়া থেকে শুরু করে গান শোনা, ছবি আঁকা বা অন্য কোন কাজ করা উচিত। ফোন থেকে বেশ কিছুটা সময় দূরে থাকা উচিত।

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ার প্রভাব মানুষের মনে ও শরীরে গুরুতর প্রভাব ফেলে। এর ফলে বাস্তব বন্ধুত্ব থেকে অনেকটাই দূরে চলে যাওয়া হয়। ভার্চুয়াল বন্ধুত্ব ছেড়ে বাস্তব বন্ধুত্বের ওপর জোর দিতে হবে।

সকাল থেকে কাজ আর কাজ। ঘরের কাজ, বাইরের কাজ, অফিসের কাজ, সব করতে করতে নাজেহাল হয়ে পড়ে মানুষ। এইসব বাধা জীবন থেকে কয়েক দিনের জন্য ঘুরে এলে মনে শান্তি আসে। একদিনের জন্য কোথাও থেকে ঘুরে এলে সুস্থ থাকে মন।

শরীর ও মন সুস্থ রাখতে ঘুমের অত্যন্ত প্রয়োজন। সারাদিনের কাজ শরীরে ও মনে ক্লান্তি আনে। পর্যাপ্ত ঘুম তা কাটিয়ে দেয়। ফলে অবসাদ ও চিন্তা দূর হয়।

নিজের মনের কথা অন্য কাউকে খুলে বলতে হবে। না হলে অবসাদ বেড়ে সমস্যা আরো খারাপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। একান্তই কারও সঙ্গে কথা বলতে না পারলে মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে পারেন

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের