আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কেন্দ্রের কাছে ১.৯৫ লক্ষ কোটি টাকা পায় বাংলা’, বকেয়া নিয়ে ফের সুর চড়ালেন মমতা

নিজস্ব প্রতিনিধি: ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনায় বাংলার বরাদ্দ বন্ধ রেখেছে মোদি সরকার। উল্টে রাজ্যের পাওনা টাকাও আটকে রাখার অভিযোগ উঠেছে। ফের একবার ওই বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার (২২ জুলাই) নবান্নে সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ‘১০০ দিনের কাজ, আবাস যোজনার পরে জল জীবন মিশন প্রকল্পের টাকাও বন্ধ করে দিয়েছে। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৫ হাজার কোটি টাকা। আমরা যতটা টাকা জোগাড় করতে পারব, তেমন ভাবে হবে।’

সামনের বছর রাজ্যে বিধানসভার ভোট। আর ওই ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাতে তিনি যে রাজ্যের পাওনাকে-ই হাতিয়ার করবেন, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন দুঁদে রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্বেও যে রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নয়নের কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

গত বিধানসভা ভোটের আগেই ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু করেছিল রাজ্য সরকার। পাড়ায় পাড়ায় শিবির বসিয়ে মানুষের যাবতীয় সমস্যার সমাধান করা হচ্ছে। আর ওই কর্মসূচি কার্যত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক ডিভিডেন্ড দিয়েছে। আগামী বছর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এদিন আরও এক নয়া কর্মসূচি চালুর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা চেষ্টা করছি মানুষের মুখের হাসি যাতে কেউ কেড়ে নিতে না পারেন। ‘দুয়ারে সরকার’ কর্মসূচি ১০ কোটি মানুষ উপকৃত হয়েছেন। এবার শুরু করছি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। আগামী ২ অগস্ট থেকে এই কর্মসূচি শুরু হবে। প্রায় ৮ হাজার কোটি টাকা খরচ হবে।’ কেন এই কর্মসূচি তার ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বলেন, ‘আমরা অনেক সময়ে দেখি ছোট ছোট পাড়ায় একটা কলের দরকার, বা অল্প রাস্তার প্রয়োজন— এই সব ছোট ছোট কাজের জন্যই নতুন কর্মসূচি চালু করছে সরকার।’

Published by:

Share Link:

More Releted News:

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ